কখনো শুনেছো কোন কিছু কষ্টের মত সুন্দর হয়?

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২২

কখনো শুনেছো কোন কিছু কষ্টের মত সুন্দর হয়?

Manual5 Ad Code

কাজী গুলশান আরা |

গাড়িটা এসে দাঁড়ালো রোদেলার সবচেয়ে প্রিয় জায়গাটায়। শান্ত নিরব আরব সাগরের ধারে। রোদেলার অবশ্য এই সাগরের তীর যতটা না পছন্দ, তার চেয়ে অনেক বেশি ভালো লাগে তার “The great bay of Bengal”. বঙ্গোপসাগরের একটা অন্যরকম সৌন্দর্য আছে। এই সুন্দরকে রোদেলার শুধু মনোরম মনে হয় না, নির্মল মনে হয় না। ওর কাছে এই সৌন্দর্য “কষ্টের মত তীব্র সুন্দর!”

Manual8 Ad Code

“কষ্টের মত সুন্দর” কথাটা মনে হতেই রোদেলার ঠোঁটে বাঁকা হাসি ঝিলিক দিয়ে গেল। প্রিয়তোষ জিজ্ঞেস করল “কি হল হাসছেন যে?”। গাড়ি থেকে নেমে কাঠের ফ্রেমে ঘেরা হাঁটা পথের ধারে সমুদ্র ঘেঁষা রেলিং এ দাঁড়াতে দাঁড়াতে রোদেলা জবাব দিল “কখনো শুনেছো কোন কিছু কষ্টের মত সুন্দর হয়?” তীব্র অট্ট হাসিতে ফেটে পড়ল প্রিয়তোষ, “ম্যাডাম আপনি মাঝে মাঝে যা বলেন না? মাথাটা একদম গেছে আপনার। ডাক্তার দেখান”। ভীষন কড়া গলায় রোদেলা বলল “শোনো যদি না বুঝে থাক বল এটা বুঝিনি, বুঝিয়ে বলুন। কিন্তু তোমার অজ্ঞতার জন্য অন্যকে পাগল কেন ভাববে?” প্রিয়তোষ “আচ্ছা ঠিক আছে, আমাকে একটু শিক্ষিত করুন তো! কষ্টের মত সুন্দর এর মানে কি?” ইতিমধ্যে দুজনেই হাঁটতে শুরু করেছে, ভীষণ গরম পড়েছে, রোদেলা ভিতরে ভিতরে প্রচন্ড ঘামছে, মাথাটাও একটু ঘুরাচ্ছে। চোখের সামনে দিয়ে একটা দুটো জোনাকিও যেন উড়ে যাচ্ছে।

Manual3 Ad Code

থামলো রোদেলা, ঘুরে বলল “তোমার ভীষণ রকম আনন্দের সময়টা তোমার মনে আছে?” প্রিয়তোষ বললো “হ্যাঁ আছে”। রোদেলা – “মনে করে দেখো তো ঠিক ওই সময়ও তোমার মনে খুব গহীনে কোন দুঃখ ছিল কিনা?” প্রিয়তোষ একটু চিন্তা করে বলল “হ্যাঁ ছিল”। এবার পাল্টা প্রশ্ন করল রোদেলা “এবার তোমার খুব দুঃখের একটা স্মৃতি মনে কর, আর দেখো ওই সময়টায় বিন্দুমাত্র আনন্দ তোমার মনে ছিল কিনা, বিন্দু পরিমান!” প্রিয়তোষ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলো ঠায় ” না! ছিল না। অদ্ভুত তো ম্যাডাম এটা তো কখনো ভেবে দেখিনি।” এবার রোদেলার বলার পালা ” সরি বলো, এমন একটা উদ্ভাবন নিয়ে তুমি হেসেছো? শোনো পৃথিবীতে কষ্টই একমাত্র অনুভূতি যাকে অন্য কোন অনুভূতি এসে দমাতে পারে না, শুধু ওই মুহূর্তটুকুর জন্য এই অনুভূতি এতই শুদ্ধ যে অন্য কোন কিছুই সেই অনুভূতিকে দূষিত করতে পারে না। আনন্দের সময় তুমি অনেক কাজ করতে পারবে আর দুঃখ তোমাকে সব কিছু থেকে আলাদা করে ফেলবে, নিঃসঙ্গ করে ফেলবে এতই পরিশুদ্ধ এর অনুভূতি।”

প্রিয়তোষ অপলক তাকিয়ে রইল রোদেলার দিকে তারপর সেই ভীষণ মিষ্টি হাসিটা হেসে সম্মতি জানালো। রোদেলার চোখের সামনে দিয়ে ততক্ষণে অগণিত জোনাকি উড়ছে, বসে পড়লো রোদেলা…..

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ