সিলেট ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২২
নিজস্ব প্রতিবেদক | ব্রাসিলিয়া (ব্রাজিল), ১১ নভেম্বর ২০২২ : ব্রাজিলের নব নির্বাচিত প্রেসিডেন্ট কমরেড লুইজ ইনাসিও লুলা দা সিলভা বৃহস্পতিবার বলেছেন, তিনি আগামী সপ্তাহে কোপ-২৭ বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নিতে মিশরে যাবেন এবং বিশ্ব নেতাদের সাথে বৈঠক করবেন।
গত মাসের নির্বাচনে তিনি বর্তমান প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে পরাজিত করেন। আগামী ১ জানুয়ারি তিনি তৃতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন।
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি তাকে শারম আল-শেখ-এ চলমান শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন। তবে ব্রাজিলের ওয়ার্কার্স পার্টির (পিটি) এ নেতা কোন কোন নেতার সাথে বৈঠক করবেন তা নির্দিষ্ট করেননি।
কমরেড লুলা ব্রাসিলিয়াতে আইন প্রণেতাদের সাথে বৈঠককালে বলেন ‘আমি সোমবার মিশর যাব। চার বছরে জাইর বোলসোনারোর চেয়ে আমি একদিনেই বিশ্ব নেতাদের সাথে আরও বেশি আলোচনা করব।’
৭৭ বছর বয়সী বামপন্থী নেতা কমরেড লুলা আরো বলেন, ‘আমরা ব্রাজিলকে আন্তর্জাতিক ভূ-রাজনীতির কেন্দ্রে স্থাপন করব।’
তিনি বলেন, ২০০৩-২০১০ এর দুটি পূর্ববর্তী ম্যান্ডেটের পরে অক্টোবরে তীব্র প্রতিদ্বদ্ধিতার মধ্যদিয়ে তার অতি-ডানপন্থী বলসোনারোকে পরাজিত করায় বিশ্বে অনেক ‘প্রত্যাশা’ তৈরি হয়েছে ।
জলবায়ু পরিবর্তনের সন্দেহবাদী বোলসোনারোর অধীনে প্রথম তিন বছরে আমাজন রেইনফরেস্টে গড় বার্ষিক বন উজাড় আগের দশকের তুলনায় ৭৫ শতাংশ বেড়েছে।
কমরেড লুলা পরিবেশ সুরক্ষাকে তার প্ল্যাটফর্মের মূল অংশ করে তুলেছেন এবং ‘জিরো ডিফরেস্টেশন’-এর প্রতিশ্রুতি দিয়েছেন।
ব্রাজিলিয়ান মিডিয়া জানিয়েছে, ১৮ নভেম্বর কোপ-২৭ শেষ হলে, কমরেড লুলা প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা ও প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তার সাথে বৈঠক করতে পর্তুগাল যাবেন।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি