পোড়া ভোজ্য তেল পুন:ব্যবহার জনস্বাস্থ্যের কী কী ক্ষতি হতে পারে?

প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২২

পোড়া ভোজ্য তেল পুন:ব্যবহার জনস্বাস্থ্যের কী কী ক্ষতি হতে পারে?

Manual6 Ad Code

স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদক | ঢাকা, ১৬ ডিসেম্বর ২০২২ : হোটেল-রেস্তোরাঁর পোড়া ভোজ্য তেল পুন:ব্যবহার জনস্বাস্থ্যের জন্য কী কী ক্ষতি হতে পারে?
বেশ কিছু সতর্কতা অবলম্বন না করে পোড়া তেল দ্বিতীয়বার ব্যবহার করলে হতে পারে হৃদরোগ থেকে ক্যানসার।
আমরা অনেকেই মুখরোচক তেলে ভাজা তৈরির জন্য গরম তেল ব্যবহার করি। কিন্তু সেই তেলে ভাজার সময় যে তেল বেঁচে যায়, তা অনেকেই অন্য খাবার তৈরি করতে ব্যবহার করেন। কিন্তু জানেন না, এই পোড়া তেল দ্বিতীয়বার ব্যবহার করলে শরীরে নানা জটিল রোগ বাসা বাঁধতে পারে।

পোড়া তেল বারবার ব্যবহার করলে শরীরে free radical-এর পরিমাণ বাড়তে পারে। যা আমাদের শরীরে নানা প্রদাহ সৃষ্টি করতে পারে। এই free radical কখনও ক্যানসারের কারণও হতে পারে।
পোড়া তেল ব্যবহার করলে শরীরে কোলেস্টেরল বেড়ে যাওয়ায় ধমনীতে রক্ত জমাট বাঁধা, হার্ট বা স্নায়ুর সমস্যা-সহ নানা রোগ দেখা দিতে পারে।
তেল কত বার ব্যবহার করা যেতে পারে?
ব্যবহৃত তেলে একবার খাবার তৈরির পর আর ব্যবহার করা উচিত নয়। তবে কিছু ক্ষেত্রে কী ধরনের তেল ব্যবহার করা হচ্ছে,তার উপর নির্ভর করে এটি কতবার ব্যবহার করা যাবে। কয়েকটি উপায় অবলম্বন করলে ব্যবহৃত তেলে পুনরায় রান্না করতে পারবেন।
প্রথমে অবশিষ্ট তেল ঠান্ডা করা উচিত। তারপর সেই তেল একটি এয়ার টাইট কন্টেনারে রাখলে তেলের মধ্যে যে ক্ষতিকারক কণাগুলি থাকে তা সরে যায়।
তেল পুনরায় ব্যবহার করার আগে রং এবং ঘনত্ব পরীক্ষা করা জরুরি। যদি তেল গাঢ় বা কালচে রং এবং ঘন হয়ে যায়, তবে এটিকে ব্যবহার না করাই ভালো।

Manual3 Ad Code

যদি তেল গরম করার সময় ধোঁয়া হয়ে যায় দ্রুত,তাহলে তা ফেলে দেওয়া উচিত। এই তেলে শরীরের পক্ষে ক্ষতিকারক রাসায়নিক জমে থাকতে পারে।

Manual3 Ad Code

মনে রাখা প্রয়োজন
বিভিন্ন ভোজ্যতেলের পুষ্টিগুণ ও উপাদান ভিন্ন। সব তেল এক উচ্চ তাপমাত্রায় ভাঙে না। কিছু তেল দীর্ঘ সময় ধরে উনুনের আঁচে ভাঁজার জন্য উপযুক্ত। যেমন- সূর্যমুখী তেল,সয়াবিন তেল,চিনাবাদামের তেল,তিলের তেল,সরিষার তেল এবং ক্যানোলা তেল ইত্যাদি।
অন্যদিকে অলিভ অয়েলের মতো তেলগুলো ভাজাপোড়ার জন্য ব্যবহার করা উচিত নয়। এ তেল একবারই ব্যবহার করা যেতে পারে। উচ্চ তাপমাত্রায় এ তেলের পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে।

হোটেল-রেস্তোরাঁর পোড়া ভোজ্য তেল একটি বড় সমস্যা। ব্যবহৃত এই পোড়া ভোজ্যতেল নিয়ে যন্ত্রনার দিন শেষ …।

Manual6 Ad Code

চলে এলো Biotech Energy Ltd.
আপনার রেস্টুরেন্ট এর পোড়া ভোজ্যতেল বিক্রি করতে এখুনি যোগাযোগ করুন Biotech Energy Ltd. এর সাথে।
আপনি একজন দায়িত্বশীল সচেতন রেস্টুরেন্ট ব্যবসায়ি, আপনি এবং আমরা Biotech Energy Ltd. একসাথে ব্যবহৃত পোড়া ভোজ্যতেল হতে বায়োডিজেল তৈরি করে রিসাইকেল করি, পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ি।
Biotech Energy Ltd. বাংলাদেশে সর্বপ্রথম বাণিজ্যিক ভাবে বায়োডিজেল উৎপাদনকারি প্রতিষ্ঠান। আমাদের উৎপাদিত বায়োডিজেল যা বাজারের প্রচলিত ডিজেলের চেয়ে গুণে মানে অনেক উৎকৃষ্ট।কালো রঙের পোড়া তেল থেকে এই বায়োডিজেল পাওয়ায় এর নাম দেওয়া হয়েছে ‘ব্ল্যাক গোল্ড’।
আরো বিস্তারিত জানতে কল করুন +8801964215506 নাম্বারে অথবা ইনবক্স করুন আমাদের অফিসিয়াল ফেইসবুক পেইজে।
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। আসুন নিজে সচেতন হই এবং অন্যকে সচেতন করি।

Manual3 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ