স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রই ফিলিস্তিনি সমস্যার একমাত্র সমাধান: ওয়ার্কার্স পার্টি

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৩

স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রই ফিলিস্তিনি সমস্যার একমাত্র সমাধান: ওয়ার্কার্স পার্টি

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ০৯ অক্টোবর ২০২৩ : ফিলিস্তিনীদের উপর ইসরাইলের বর্বরোচিত হামলায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
আজ সোমবার (৯ অক্টোবর ২০২৩) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সভায় ফিলিস্তিনীদের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলা হয়, হামাসের আক্রমণের প্রতিক্রিয়ায় ইসরাইলের প্রধানমন্ত্রী নেতিনিয়াহু গাজাকে ‘নির্জন দ্বীপে’ পরিণত করার যে হুমকি দিয়েছে তা ফিলিস্তিনিদের উপর ইসরাইলের প্রতিহিংসাপরায়নতার আরেকটি উদাহরণ। বস্তুতঃ ইসরাইলের ক্রমবর্ধমান অপরাধমূলক তৎপরতার বিপরীতে ফিলিস্তিনিরা আত্মরক্ষার অধিকার থেকে তারা ইসরাইলের উপর আক্রমণ পরিচালিত করেছে। বস্তুতঃ জাতিসংঘের উপর্যুপরি প্রস্তাবের পরও স্বাধীন প্যালেস্টাইনী রাষ্ট্র মেনে নিতে ইসরাইলের অস্বীকার, আল-আকসা মসজিদে ইসরাইলী নিরাপত্তা বাহিনীর প্রহরায় ইহুদীদের অনুপ্রবেশ, ফিলিস্তিনিদের বাসভূমি থেকে উচ্ছেদ করে ইহুদী বসতিস্থাপন এই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করে রেখেছিল। সাম্প্রতিক আক্রমণ-পাল্টা আক্রমণের ঘটনা তারই পরিণতি।

Manual1 Ad Code

ওয়ার্কার্স পার্টি সুস্পষ্ট ভাষায় বলতে চায় যে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠনই এ ধরনের আক্রমণ-প্রতি আক্রমণের ঘটনার একমাত্র সমাধান।

ওয়ার্কার্স পার্টির সভায় ইসরাইলী হামলার উলঙ্গ সমর্থন দানের জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে নিন্দা জানান হয়।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ