কমরেড আব্দুল মজিদের মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৩

কমরেড আব্দুল মজিদের মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির শোক

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৬ অক্টোবর ২০২৩ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, গাজীপুর জেলা কমিটির সভাপতি, জাতীয় শ্রমিক ফেডারেশনের আন্তর্জাতিক সম্পাদক ও বাংলাদেশ কৃষি ফার্মে শ্রমিক ফেডারেশনের সভাপতি জননেতা কমরেড আব্দুল মজিদ আজ সোমবার (১৬ অক্টোবর ২০২৩) ভোর ৫টায় এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Manual6 Ad Code

গত ১১ অক্টোবর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

Manual8 Ad Code

কমরেড আব্দুল মজিদ আজীবন এদেশের কৃষক, শ্রমিক, খেতমজুরদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয়ভাবে শামিল ছিলেন।

তাঁর মৃত্যুতে পার্টি ও এদেশের মেহনতি শ্রমজীবি মানুষের অপূরনীয় ক্ষতি হল। কমরেড আব্দুল মজিদের মুত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি এক বিবৃতিতে গভীর শোকপ্রকাশ করেন ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 

Manual6 Ad Code