সচিবালয় আইসিটি অফিসার্স এসোসিয়েশন গঠিত: সভাপতি সহিদ ও সম্পাদক আনিস

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৩

সচিবালয় আইসিটি অফিসার্স এসোসিয়েশন গঠিত: সভাপতি সহিদ ও সম্পাদক আনিস

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৮ অক্টোবর ২০২৩ : বাংলাদেশ সচিবালয়ে কর্মরত আইসিটি কর্মকর্তাদের পেশাগত ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে দেশে প্রথমবারের মতো গঠিত হয়েছে অলাভজনক, অরাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ সচিবালয় আইসিটি অফিসার্স এসোসিয়েশন’।

Manual4 Ad Code

সচিবালয়ে কর্মরত ৫২টি মন্ত্রণালয় ও বিভাগের আইসিটি কর্মকর্তাদের নিয়ে এই সংগঠন আত্মপ্রকাশ করেছে। দেশের আইসিটি সেক্টর উন্নয়নে এ সংগঠন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন।

Manual1 Ad Code

গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর একটি হোটেলে সাধারণ সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির যাত্রা শুরু হয়। সাধারণ সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার (১৮ অক্টোবর ২০২৩) সংগঠনের ২৫ সদস্য বিশিষ্ট প্রতিষ্ঠাকালীন পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিস্টেম এনালিস্ট এস. এম. সহিদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ভূমি মন্ত্রণালয়ের প্রোগ্রামার মো. আনিসুর রহমান। সহসভাপতি নির্বাচিত হয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্ট সুকান্ত বসাক, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্ট জি এম ফয়সাল আহমদ ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্ট মিহির কান্তি সরকার।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সহ-মেমইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. রাজিবুল হক রাজিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার মো. রাকিবুল হক ভূইয়া, অর্থ বিভাগের সহকারী প্রোগ্রামার মো. আবুল বাসার।
এছাড়া, অর্থ সম্পাদক হয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের প্রোগ্রামার হাসিনা ইসলাম, যুগ্ম অর্থসম্পাদক হয়েছেন জননিরাপত্তা বিভাগের সহকারী প্রোগ্রামার প্রকাশ চন্দ্র কর্মকার।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সহ-মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার সুশান্ত রায়।

Manual1 Ad Code