মা ইলিশ ধরায় ১২ জেলের কারাদন্ড

প্রকাশিত: ৮:৫৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২৩

মা ইলিশ ধরায় ১২ জেলের কারাদন্ড

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | চাঁদপুর ২১,অক্টোবর ২০২৩ : জেলার হাইমচর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ১২ জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় জেলেদের কাছ থেকে মাছ ধরার দুটি কাঠের নৌকা, ৩০ হাজার মিটার কারেন্টজাল ও ১০ কেজি ইলিশ জব্দ করা হয়।

Manual2 Ad Code

আজ শনিবার (২১ অক্টোবর ২০২৩) সকাল ১০টায় এসব তথ্য জানান, অভিযানে অংশগ্রহণকারী হাইমচর জ্যেষ্ঠ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাহবুব রশীদ।

তিনি বলেন, শুক্রবার সকাল থেকে ২৪ ঘন্টার অভিযানে অভয়াশ্রম এলাকা থেকে এসব জেলেদের ইলিশ ধরা অবস্থায় হাতেনাতে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী।

Manual4 Ad Code

তিনি আরো বলেন, কারাদন্ডপ্রাপ্ত জেলেদের কারাগারে পাঠানো হয়েছে। জব্দ কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিতরণ করা হয়।

Manual8 Ad Code