মৌলভীবাজারে রেড ক্রিসেন্ট ইউনিটের ৩দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সমাপ্ত

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩

মৌলভীবাজারে রেড ক্রিসেন্ট ইউনিটের ৩দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সমাপ্ত

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ১৯ অক্টোবর ২০২৩ : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-শিক্ষা কার্যক্রমকে আরো গতিশীল করতে মৌলভীবাজার ইউনিটের ৩দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর ২০২৩) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ আয়োজন সমাপ্ত হয়।

উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি অ্যাড. রাধাপদ দেব সজল।

Manual2 Ad Code

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম ফারুক আহমেদ ও সহ-শিক্ষা শিক্ষক সুজিত কুমার সিংহের আন্তরিক সহযোগিতায় এবং রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান সোহাগ রানা’র সার্বিক তত্বাবধানে উক্ত প্রশিক্ষন আয়োজন করা হয়।

Manual2 Ad Code

এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ইউনিটের যুব প্রধান সোহাগ রানা, ফারুক খান ও মিজানুর রহমান।

Manual8 Ad Code

Manual8 Ad Code

উক্ত প্রশিক্ষণে মৌলভীবাজার রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যবৃন্দ স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন।