পটুয়াখালী-১ আসনে উপ-নির্বাচন ২৬ নভেম্বর

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৩

পটুয়াখালী-১ আসনে উপ-নির্বাচন ২৬ নভেম্বর

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৪ অক্টোবর ২০২৩ : পটুয়াখালী-১ আসনে উপ-নির্বাচন আগামী ২৬ নভেম্বর।

Manual8 Ad Code

আজ মঙ্গলবার (২৪ অক্টোবর ২০২৩) আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন বৈঠক শেষে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিবালয়ের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

Manual8 Ad Code

কমিশন সভায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্ব করেন। এতে অন্য চার নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে কমিশনের ২৫তম সভা অনুষ্ঠিত হয়।

সচিব বলেন, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই- ২ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ নভেম্বর। আর ভোটগ্রহণ ২৬ নভেম্বর। ভোটগ্রহণ হবে ব্যালট পেপারে।

Manual4 Ad Code

পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী এডভোকেট মো. শাহজাহান মিয়া গত শনিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এতে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

এ সংক্রান্ত আরও সংবাদ