নারীপক্ষ’র ৪০ বছর: মোরা আকাশের মতো বাধাহীন শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী ৪ নভেম্বর

প্রকাশিত: ৬:৪৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৩

নারীপক্ষ’র ৪০ বছর: মোরা আকাশের মতো বাধাহীন শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী ৪ নভেম্বর

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২৮ অক্টোবর ২০২৩ : নারীপক্ষ’র ৪০ বছর পূর্তির আনন্দ সকলের সাথে উদযাপন উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে “মোরা আকাশের মতো বাধাহীন” শিরোনামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নারীর অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে ১৯৮৩ সালের ১৩ মে নারীপক্ষ যে যাত্রা শুরু করেছে, সেই যাত্রায় আপনাদের অনেকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নারীপক্ষ’র সাথে ছিলেন, আবার নতুন প্রজন্মের অনেকেই এর সাথে সম্পৃক্ত হতে চান। উক্ত অনুষ্ঠানে আপনাদের সকলের সবান্ধব উপস্থিতি কাম্য।

Manual7 Ad Code

আপনাদের উপস্থিতি আমাদের সম্মানিত করবে।

দিনক্ষণ: ১৯ কার্তিক ১৪৩০/৪ নভেম্বর ২০২৩, শনিবার, সন্ধ্যা ৬টা- রাত ৮টা

Manual8 Ad Code

স্থান : আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তন, বাংলা একাডেমী, ঢাকা।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

https://fb.me/e/gsm4hz5W5