৩১ অক্টোবর মঙ্গল সমাবেশে মধ্যমণি হয়ে আসছেন দুই খ্যাতিমান লেখক জ্যোতিপ্রকাশ দত্ত ও পূরবী বসু

প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৩

৩১ অক্টোবর মঙ্গল সমাবেশে মধ্যমণি হয়ে আসছেন দুই খ্যাতিমান লেখক জ্যোতিপ্রকাশ দত্ত ও পূরবী বসু

Manual3 Ad Code

সাহিত্য প্রতিবেদক | ঢাকা, ২৮ অক্টোবর ২০২৩ : ঢাকায় মঙ্গল সমাবেশে এ পর্বের মধ্যমণি হয়ে আসছেন সমকালীন বাংলা ভাষার দুই খ্যাতিমান লেখক জ্যোতিপ্রকাশ দত্ত ও পূরবী বসু।

Manual3 Ad Code

জ্যোতিপ্রকাশ দত্ত বাংলা ভাষায় নতুন ধরনের ছোটগল্পের রূপকার। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর বাংলা একাডেমিতে যোগদান করেন। ১৯৬৯ সালে গবেষণার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান।

Manual6 Ad Code

লেখালেখির জন্য অর্জন করেছেন বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদকসহ নানা পুরস্কার ও সম্মাননা।

অন্যদিকে পূরবী বসু একাধারে কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক। তাঁর লেখা নারী-ভাবনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনায় ঋদ্ধ। বিজ্ঞানচর্চা তাঁর পেশা।

নিউইয়র্কের কর্নেল ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেছেন। কর্মরত ছিলেন যুক্তরাষ্ট্রের ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ায়েথ ফার্মাসিউটিক্যালসে। দেশে ব্র্যাক-এর স্বাস্থ্যবিভাগের পরিচালকও ছিলেন। অর্জন করেছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, অনন্যা পুরস্কারসহ বেশ কিছু সম্মাননা।

পাঠক সমাবেশ নিবেদিত, কথাসাহিত্যিক স্বকৃত নোমান ও মোজাফ্ফর হোসেন পরিচালিত মঙ্গল সমাবেশ আড্ডায় এই বরেণ্য লেখক-দম্পতি কথা বলবেন তাঁদের সাহিত্যচর্চা নিয়ে। আমরা শুনব তাঁদের সমাজ, দেশ-কালের নানা ও অভিজ্ঞানের কথা। তাঁদের বর্ণাঢ্য স্মৃতি ও কর্মময় জীবনের গল্প থেকে সমৃদ্ধ হবো। আড্ডাটি সম্প্রচার হবে পাঠক সমাবেশ ফেসবুক পেইজ থেকে। ধারণকৃত অংশ সম্প্রচার হবে চ্যানেল আইতে।

Manual6 Ad Code

চলে আসুন আগামী ৩১শে অক্টোবর, মঙ্গলবার, সন্ধ্যা ৬টায় পাঠক সমাবেশ, কাঁটাবন, ঢাকায়। আড্ডায় মেতে উঠুন জ্যোতিপ্রকাশ দত্ত ও পূরবী বসুর সঙ্গে। সবার জন্য উন্মুক্ত। সবার আমন্ত্রণ।

Manual8 Ad Code