সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুন্নেসা তালুকদার আর নেই

প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৩

সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুন্নেসা তালুকদার আর নেই

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৯ অক্টোবর ২০২৩ : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী রাজশাহীর জিন্নাতুন্নেসা তালুকদার আর নেই।

Manual3 Ad Code

তিনি আজ সকালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। পারিবারিক সূত্র জানায়, জিন্নাতুন্নেসা হার্ট ও ফুসফুসের রোগে ভুগছিলেন।

তিনি দুই ছেলে এবং অসংখ্য আত্মীয়-স্বজন, ভক্ত ও রাজনৈতিক অনুসারী রেখে গেছেন।

Manual2 Ad Code

জিন্নাতুন্নেসা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৯৯৬-২০০১ সরকারের আমলে প্রাথমিক ও গণশিক্ষা এবং তারপর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

Manual6 Ad Code

তিনি সপ্তম ও নবম সংসদে সংরক্ষিত মহিলা আসন (রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

Manual7 Ad Code

২০১৮ সালে তিনি বেগম রোকেয়া পদকে ভূষিত হন।
জিন্নাতুন্নেসা মুক্তিযুদ্ধে অংশ নেন এবং তার বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি রাজশাহী আওয়ামী লীগের শহর ও জেলা উভয় ইউনিটেই গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। মঙ্গলবার জোহরের নামাজের পর তাকে রাজশাহী হেতেম খা কবরস্থানে দাফন করা হবে।