গণতন্ত্রী পার্টির সব প্রার্থীর প্রার্থিতা বাতিল

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৩

গণতন্ত্রী পার্টির সব প্রার্থীর প্রার্থিতা বাতিল

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১২ ডিসেম্বর ২০২৩ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী গণতন্ত্রী পার্টির সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

Manual7 Ad Code

১৪ দলীয় জোটের অন্যতম শরিক এই দলের ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর ২০২৩) নির্বাচন কমিশনের উপসচিব মো. মাহবুব আলম শাহ্-এর সই করা চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ইসি।

Manual4 Ad Code

চিঠিতে বলা হয়, নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল ‘গণতন্ত্রী পার্টি’র সভাপতি ও সাধারণ সম্পাদক পৃথকভাবে কমিটির নাম দাখিল করেছে। এগুলো নির্বাচন কমিশন নামঞ্জুর করেছে। সুতরাং গণতন্ত্রী পার্টির নামে রাজনৈতিক দলের অনুমোদিত কোনো কমিটি বিদ্যমান নেই। এর পরিপ্রেক্ষিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রী পার্টির প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র বাতিল করার সিদ্ধান্ত হয়েছে।

Manual5 Ad Code