সিলেট ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৩
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৪ ডিসেম্বর ২০২৩ : “এলাকায় এলাকায় মজবুত রাজনৈতিক সংগঠন গড়ে তুলতে হবে। যদি রাজনৈতিক সংগঠনকে শিক্ষিত করার ব্যবস্থা না থাকে, তাহলে এটা একটা কথার কথা থেকে যাবে। সংবাদপত্র ছাড়া এ শিক্ষার ব্যবস্থা কে করবে।”- মহান দার্শনিক ও রুশ বিপ্লবের মহানায়ক কমরেড ভি অাই লেনিনের উক্তিকে প্রতিপাদ্য করে যাত্রা শুরু করা ও ৪৩ বছর পূর্বে সরকারি ডিক্লেয়ারেশনপ্রাপ্ত (রেজি: নং ডিএ-৪৮২) সাপ্তাহিক নতুন কথা অনলাইন নিউজ পোর্টালেরও নিবন্ধন পেল।
গত ২২/১১/২৩ ইং তারিখের আদেশে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধন লাভ করে আপনার সংগ্রামের সহযোদ্ধা- সাপ্তাহিক নতুন কথা।
‘সাপ্তাহিক নতুন কথা’ র সম্পাদকমণ্ডলীর সভাপতি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সংগ্রামী সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি’র নিকট নিবন্ধন সনদ হস্তান্তর করেন নতুন কথা কারিগরী বিভাগের সদস্য ও বাংলাদেশ যুব মৈত্রীর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইঞ্জি: আব্দুল্লাহ।

অনলাইন নিউজ পোর্টালের ইউ আর এল:
https//epaper.notunkotha.news/
সাপ্তাহিক নতুন কথা’র সাথেই থাকুন

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি