১৪ দলীয় জোটের শরিকদের ৭ আসন ছেড়ে দিল আওয়ামী লীগ

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৩

১৪ দলীয় জোটের শরিকদের ৭ আসন ছেড়ে দিল আওয়ামী লীগ

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৪ ডিসেম্বর ২০২৩ : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের শরিক দলগুলোর জন্য সাতটি আসন ছেড়ে দিল আওয়ামী লীগ।

এর মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদকে ৩টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে ৩টি এবং জাতীয় পার্টি জেপিকে দেয়া হয়েছে ১টি আসন।

আজ বৃহষ্পতিবার (১৪ ডিসেম্বর ২০২৩) রাতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

Manual1 Ad Code

তিনি জানান, কুষ্টিয়া-২, লক্ষ্মীপুর-৪ ও বগুড়া-৪ আসন জাসদের জন্য বরাদ্দের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Manual2 Ad Code

অন্যদিকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে দেয়া হয়েছে বরিশাল-৩, রাজশাহী-২ ও সাতক্ষীরা-১ আসন। আর পিরোজপুর-২ আসন পাচ্ছে জেপি (মঞ্জু)।

Manual4 Ad Code