কিশোর গ্যাং সদস্যদের কোন ছাড় নয়, গ্রেফতারে সাঁড়াশি অভিযান চলবে

প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২৪

কিশোর গ্যাং সদস্যদের কোন ছাড় নয়, গ্রেফতারে সাঁড়াশি অভিযান চলবে

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৬ মার্চ ২০২৪ : কিশোর গ্যাং সদস্যদের কোন ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

Manual3 Ad Code

তিনি বলেন, তারা মারামারি, চাঁদাবাজি ও খুনের মতো ঘটনা ঘটাচ্ছে। তাদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চলবে।

বুধবার (৬ মার্চ ২০২৪) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

Manual8 Ad Code

তিনি বলেন, রাজধানীর তেজগাঁও, গুলশান, উত্তরা ও মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে গত দুইদিনে কিশোর গ্যাংয়ের ৭৫ সদস্যকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগ।

Manual3 Ad Code

তিনি আরও বলেন, কিশোর গ্যাং একটি ব্যাধিতে পরিণত হয়েছে। তাদের দৌরাত্মের কারণে সমাজের শান্তি-শৃঙ্খলা নষ্ট হচ্ছে। কিশোর গ্যাংয়ের সদস্যরা ছিনতাই, ইভটিজিং, হুমকি দেওয়া, স্কুল-কলেজ ছাত্রীদের ভয় দেখানো ও বিভিন্ন সময়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এ কাজগুলো তারা দলবদ্ধ হয়ে করে থাকে।

তিনি বলেন, কিশোর গ্যাংগুলো মাদক ও চাঁদাবাজিসহ নানা অপরাধ করে আসছে। কতিপয় বড় ভাইয়ের ছত্রছায়ায় তারা এলাকায় আধিপত্য বিস্তার করে আসছে।

হারুন অর রশীদ বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলবে। এই বিষয়ে কেউ সুপারিশ নিয়ে এলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

Manual3 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ