কিশোর গ্যাং এর ৬ সদস্য আটক

প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৪

কিশোর গ্যাং এর ৬ সদস্য আটক

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৫ এপ্রিল ২০২৪ : রাজধানীতে চাঁদাবাজীর অভিযোগে কিশোর গ্যাং চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব সূত্র জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল বৃহস্পতিবার রাতে রাজধানীর কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আজ শুক্রবার র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এবং সহকারী পরিচালক (মিডিয়া) এম. জে. সোহেল এসব তথ্য জানান।

Manual5 Ad Code

আটকৃতরা হলো, আল আমিন (১৯), মো. মুজাহিদ হোসেন ওরফে রনি (১৮), মো. আব্দুর রহমান (২৩), মো. মেহেদী হাসান ওরফে হৃদয় (১৮), মো. আহাদুর রহমান ওরফে জয় (১৮) ও মো. তানজিন হোসেন (১৮)।

Manual6 Ad Code

এম. জে. সোহেল জানান, গত ২ নভেম্বর বিকালে ১৩ থেকে ১৪ জন কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্যরা রাজধানীর কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় জনৈকা সাজেদার বাড়ীতে এসে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। সাজেদা ওই চাঁদা দিতে অপারগতা জানালে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাকে প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে বৃহস্পতিবার রাতে তারা পুনরায় সাজেদার বাসায় এসে তাদের দাবীকৃত চাঁদা প্রদানের জন্য চাপ দেয় এবং সাজেদা ও তার বাড়ীর ভাড়াটেসহ সবাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এরপর কিশোর গ্যাংয়ের সদস্যরা সাজেদাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ভিকটিম সাজেদা বেগমের কাছ থেকে চাঁদা দাবী ও প্রাণনাশের হুমকি দেয়ার কথা র‌্যাবের কাছে স্বীকার করে। এছাড়াও তারা বেশ কিছুদিন যাবৎ রাজধানীর কদমতলীসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, পাড়া মহল্লায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ছিলো। তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে।

Manual1 Ad Code