জাতীয় পতাকার প্রথম রূপকার ও বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাশ আর নেই

প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৪

জাতীয় পতাকার প্রথম রূপকার ও বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাশ আর নেই

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪ : স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকার প্রথম রূপকার, ‘৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাশ (আমাদের প্রিয় শিবু’দার) আর নেই।

শুক্রবার (১৯ এপ্রিল ২০২৪) সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়েছিল।

Manual3 Ad Code

শিবনারায়ন দাশের ছেলে অর্ণব আদিত্য দাশ জানান, তার বাবার মরদেহ বারডেমের মরচুয়ারিতে রাখা হবে। তার দেহ এখানে দান করা হবে এবং কর্নিয়া দান করা হবে সন্ধানীতে।

শিব নারায়ন দাশের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি এক ছেলে ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী ও সহকর্মী রেখে গেছেন।

১৯৭০ সালের ছয় জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের (বর্তমান শহীদ সার্জেন্ট জহুরুল হক হল) ১১৬ নম্বর কক্ষে রাতে স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকার নকশা সম্পন্ন করেন। এ পতাকাই পরবর্তীতে ১৯৭১-এর দুই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় উত্তোলন করা হয়েছিল।

১৯৭০ সালের সাত জুন ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত ছাত্রদের এক সামরিক কুচকাওয়াজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অংশ গ্রহণের কথা ছিল। এই জন্য ছাত্রদের নিয়ে একটি জয়বাংলা বাহিনী, মতান্তরে ‘ফেব্রুয়ারি ১৫ বাহিনী’ গঠন করা হয়। ছাত্র নেতারা এই বাহিনীর একটি পতাকা তৈরির সিদ্ধান্ত নেন।

Manual4 Ad Code

১৯৭১ সালের ২৩ মার্চ পাকিস্তান দিবসে সমগ্র পূর্ব পাকিস্তানের বিভিন্ন স্থানে পাকিস্তানের জাতীয় পতাকার পরিবর্তে শিবনারায়ন দাশের নকশা করা বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

Manual1 Ad Code

১৯৭২ সালে সরকার শিবনারায়ন দাশের নকশা করা পতাকার মধ্যে মানচিত্রটি বাদ দিয়ে পতাকার মাপ, রঙ, ও তার ব্যাখ্যা সংবলিত একটি প্রতিবেদন দিতে বলে কামরুল হাসানকে। কামরুল হাসান দ্বারা পরিমার্জিত রূপটিই বর্তমানে বাংলাদেশের জাতীয় পতাকা।

শিব নারায়ণ দাশের জন্ম ১৯৪৬ সালের ১৬ ডিসেম্বর কুমিল্লার টঙ্গীবাড়িতে। তাঁর পিতার নাম সতীশ চন্দ্র দাশ আর মাতার মাম গায়ত্রী চৌধুরী।

পিতা সতীশ চন্দ্র দাশ কুমিল্লায় আয়ুর্বেদ চিকিৎসক ছিলেন। ১৯৭১ সালে পাকিস্তানি আর্মিরা তাঁকে ধরে নিয়ে হত্যা করে।

সৈয়দ আমিরুজ্জামানের শোক

Manual1 Ad Code

স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মানচিত্র খচিত জাতীয় পতাকার প্রথম রূপকার, ‘৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাশের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা এবং সংগ্রামী সহযোদ্ধা ও পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান।