জাতীয় আইনগত সহায়তা দিবস কাল

প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৪

জাতীয় আইনগত সহায়তা দিবস কাল

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪ : আগামীকাল ২৮ এপ্রিল রোববার ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত হবে।

Manual4 Ad Code

দিবসটি সারাদেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করতে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এবং জাতীয় আইনগত সহায়তার যৌথ উদ্যোগে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Manual3 Ad Code

দিবসটিতে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মতি জ্ঞাপন করেছেন।

Manual8 Ad Code

সরকার ২০১৩ সালের ২৮ এপ্রিল তারিখকে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ ঘোষণা করেন। সকল মানুষের বিচার প্রাপ্তির অধিকার প্রতিষ্ঠায় সরকারের আইনগত সহায়তা কার্যক্রম প্রচারের মাধ্যমে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই দিবসটি প্রতিবছর পালন করা হয়। এবার ১২তম বার এ দিবসটি পালিত হচ্ছে।