কমরেড মেননকে অভিযুক্ত করে দায়ের করা মামলায় বিস্ময় প্রকাশ ও প্রতিবাদ ওয়ার্কার্স পার্টির

প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ণ, আগস্ট ২১, ২০২৪

কমরেড মেননকে অভিযুক্ত করে দায়ের করা মামলায় বিস্ময় প্রকাশ ও প্রতিবাদ ওয়ার্কার্স পার্টির

Manual1 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২১ আগস্ট ২০২৪ : আজ ২১ আগস্ট বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সভা “২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃংখলা রক্ষা বাহিনীর আক্রমণে হতাহতের ঘটনায় ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেননকে অভিযুক্ত করে দায়ের করা মামলায় বিস্ময় প্রকাশ করেছে ও প্রতিবাদ জানিয়েছে।

সভায় বলা হয় নারীনীতি ও শিক্ষানীতির বিরোধিতা করে হেফাজতের তেরদফা দাবীর ব্যাপারে ওয়ার্কার্স পার্টি তার বিরোধিতা প্রকাশ্যেই ব্যক্ত করেছে। কিন্তু শাপলা চত্বরে আইনশৃংখলা বাহিনীর গৃহীত ব্যবস্থার সাথে ওয়ার্কার্স পার্টি বা সভাপতি হিসাবে রাশেদ খান মেনন বা ওয়ার্কার্স পার্টির কোন সম্পর্ক ছিল না। একইভাবে কোটা আন্দোলনকে কেন্দ্র করে মিরপুরে সংঘটিত ঘটনায় কমরেড রাশেদ খান মেননকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইবুনাল দায়ের করা অভিযোগও একইভাবে বিস্ময়কর। কমরেড রাশেদ খান মেনন ও ওয়ার্কার্স পার্টি সব সময় ছাত্রদের দাবী এমনকি প্রধানমন্ত্রীর সাক্ষাতে ছাত্রদের দাবী আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলেছে। এ সম্পর্কে সে সময়কালে ওয়ার্কার্স পার্টির বিবৃতিসমূহ তার প্রমাণ দেয়। এ ধরনের অভিযোগ বা মামলা দায়ের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মর্মবস্তুর সাথে সঙ্গতিপূর্ণ নয়, বরং তাঁর সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করে বলে, ওয়ার্কার্স পার্টির সভায় আশা প্রকাশ করা হয় আইনের শাসন প্রতিষ্ঠার যে অঙ্গীকার নিয়ে অন্তবর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে সে অনুসারে তারা তাদের প্রত্যয়ে দৃঢ় থাকবে এবং যে কোন প্রতিশোধমূলক ঘটনা থেকে সংশ্লিষ্টদের বিরত রাখবে।”

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ