মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা-অবদান দেশি-বিদেশি কোন ষড়যন্ত্রই কেড়ে নিতে পারবে না: ওয়ার্কার্স পার্টি

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২৪

মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা-অবদান দেশি-বিদেশি কোন ষড়যন্ত্রই কেড়ে নিতে পারবে না: ওয়ার্কার্স পার্টি

Manual3 Ad Code

বিশেষ প্রতিবেদক | ঢাকা, ০১ ডিসেম্বর ২০২৪ : “বাঙ্গালী জাতির স্বাধীনতা, মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা-অবদান দেশি-বিদেশি কোন ষড়যন্ত্রই কেড়ে নিতে পারবে না। ইতিহাস ঐতিহ্যকে কেউ মুছে দিতে পারবে না। দলমত নির্বিশেষে অসাম্প্রদায়িক ধর্মনিরপক্ষ বাংলাদেশ শত বাঁধার মুখে মাথা তুলে দাড়িয়ে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে।”

মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে বাঙ্গালী জাতীর মহান অর্জন স্বাধীন বাংলাদেশের ৫৩তম বিজয় মাসের (১ ডিসেম্বর) সূচনা লগ্নে জাতির বীর শহীদ মুক্তিযোদ্ধা, ৩০ লক্ষ বাঙ্গালীর শহীদী রক্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাল্যদান শেষে শপথ উচ্চারণ করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ এসব কথা বলেন।

Manual2 Ad Code

আজ রবিবার (০১ ডিসেম্বর ২০২৪) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মাহমুদুল হাসান মানিকের নেতৃত্বে মুক্তিযোদ্ধা দিবসে শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে পুষ্পমাল্য অর্পন করা হয়।

Manual4 Ad Code

শিখা চিরন্তনে পুষ্পমাল্য দান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল হোসাইন, কেন্দ্রীয় নেতা কমরেড জাকির হোসেন রাজু, কমরেড মোস্তফা আলমগীর রতন, কমরেড সাদাকাত হোসেন খান বাবুল, কমরেড মুর্শিদা আখতার নাহার, কমরেড বেনজীর আহমেদ, কমরেড মোতাসিম বিল্লাহ সানী, ঢাকা মহানগর নেতা কমরেড জাহাঙ্গীর আলম ফজলু, কমরেড আনোয়ারুল ইসলাম টিপু, কমরেড জাকির হোসেন প্রমুখ।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ