দুর্ঘটনা প্রতিরোধে আইন মানার সংস্কৃতি গড়ে তুলতে শ্রীমঙ্গলে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫

দুর্ঘটনা প্রতিরোধে আইন মানার সংস্কৃতি গড়ে তুলতে শ্রীমঙ্গলে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন

Manual2 Ad Code

মো. আফজল হোসেইন, বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৬ জানুয়ারি ২০২৫ : ‘ট্রাফিক আইন মেনে চলি, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করি’-এই প্রতিপাদ্য ও শ্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গলে ট্রাফিক সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।

Manual8 Ad Code

রবিবার (২৬ জানুয়ারি ২০২৫) সকালে শ্রীমঙ্গল থানা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে চালক ও পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, “সড়ক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দুর্ঘটনা প্রতিরোধই আমাদের মূল লক্ষ্য। সকলকে সড়ক আইন মেনে চলার জন্য অনুরোধ করছি। এছাড়াও তিনি বলেন, ট্রাফিক সপ্তাহের কার্যক্রম ফেব্রুয়ারি মাসের ১ তারিখ পর্যন্ত চলমান থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, শ্রীমঙ্গল ট্রাফিক জোনের টিআই হাসান আল মামুন, মো. জালাল উদ্দীন, নীহার রঞ্জণ সিংহ সার্জেন্ট জয়ন্ত কুমার দাশ, ঝন্টু বৈদ্য, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো: আমজাদ হোসেন রনি ও সহসভাপতি গোলাম রহমান মামুন, শিক্ষক মো: আবুল কাশেম, মো. মিছির আলীসহ পরিবহন শ্রমিকরা উপস্থিত ছিলেন। বিএনসিসির ছাত্ররাও এই উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখে।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ