বিএসটিআইয়ের অভিযান: ক্ষতিকর কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে মশার কয়েল

প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫

বিএসটিআইয়ের অভিযান: ক্ষতিকর কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে মশার কয়েল

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৯ জানুয়ারি ২০২৫ : বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন গ্রহণ না করে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে মশার কয়েল উৎপাদন করে আসছে কেরানীগঞ্জ বিসিকের সুনন ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠান।

Manual5 Ad Code

বুধবার (২৯ জানুয়ারি ২০২৫) বিএসটিআইয়ের মোবাইল কোর্ট পরিচালনাকালে অনুমোদনবিহীন এ প্রতিষ্ঠানকেে এক লাখ টাকা জরিমানা করেন বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতিমা লিজা।

Manual7 Ad Code

অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি ড্রাগন ব্র্যান্ডের মশার কয়েলের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ করে অনুমোদিত ব্রান্ডের পাশাপাশি ড্রাগন গুইলাইনসহ বেশ কিছু ব্রান্ডের মশার কয়েল উৎপাদন করছে। এসব ব্র্যান্ডে বিএসটিআই ও খামারবাড়ি অনুমোদিত কেমিক্যাল বাদ দিয়ে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অননুমোদিত কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে।

Manual2 Ad Code

প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ১ (এক লাখ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করেন। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে ফিল্ড অফিসার মো. আশিকুজ্জামান এবং মো. তারেক রহমান দায়িত্ব পালন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ