হাওর রক্ষায় কীটনাশক ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে: ফরিদা আখতার

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৫

হাওর রক্ষায় কীটনাশক ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে: ফরিদা আখতার

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার) ০৯ ফেব্রুয়ারি ২০২৫ : হাওর রক্ষায় কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

তিনি বলেছেন, একদিকে হাওর রক্ষার কথা বলা হচ্ছে, অন্যদিকে হাওরে ধানের উৎপাদন বাড়াতে কীটনাশক ব্যবহার করা হচ্ছে। আর কীটনাশক পানির সাথে মিশে হাওরের মাছের ব্যাপকভাবে ক্ষতি করছে।

Manual7 Ad Code

আজ রোববার (৯ ফেব্রুয়ারি ২০২৫) শ্রীমঙ্গলের হাইল হাওরের হাজীপুর এলাকার বাইক্কার বিল মৎস্য অভয়াশ্রম সংলগ্ন পাড়ে ‘বাইক্কার বিল মৎস্য অভয়াশ্রম সংশ্লিষ্ট সুফলভোগীদের সাথে মতবিনিময়’ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

হাইল হাওরের জনগণের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণের আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, প্রাকৃতিকভাবে দেশীয় মাছের নানান জাত হারিয়ে যাচ্ছে শুধু অভয়াশ্রমের মাধ্যমে তা রক্ষা করা সম্ভব হচ্ছে।

যারা পাখি শিকার করে আনন্দ পেতে চান- তাদের উদ্দেশে তিনি বলেন, এ ধরণের শিকার নির্মম, অমানবিক, প্রাণবৈচিত্র্যসহ সামগ্রিকভাবে দেশের জন্য ক্ষতি।

বাইক্কা বিল রক্ষার জন্য অভয়াশ্রম করা হয়েছে উল্লেখ করে মৎস্য উপদেষ্টা বলেন, বিদেশি সহায়তা নির্ভর না হয়ে সক্ষমতা অর্জন করতে হবে। নিজস্ব অর্থায়নে অবিলম্বে দাদুরিয়া বিল খননের উদ্যোগ গ্রহণ করা হবে।

Manual1 Ad Code

তিনি বলেন, কালচারাল মাছের ওপর নির্ভর করে চলতে চাই না। অভয়াশ্রম তৈরি করে দেশীয় প্রজাতির মাছ রক্ষা করা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অনেক বড় দায়িত্ব।

Manual5 Ad Code

এর আগে উপদেষ্টা শ্রীমঙ্গলের হাজীপুর এলাকার বাইক্কার বিল মৎস্য অভয়াশ্রম সংলগ্ন পাড়ে হিজল গাছ রোপন করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা. শাহীনা আক্তারের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসী, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ, অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী, সিলেট বিভাগীয় মৎস্য কার্যালয়ের উপ-পরিচালক মো. আশরাফুজ্জামান, সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার কবীর, মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আরিফ হোসেন, সিলেট জেলা মৎস্য কর্মকর্তা সীমা রাণী বিশ্বাস, সিনিয়র সহকারী পরিচালক আল-মিনান নূর, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ