১ মে ঢাকায় শুরু হচ্ছে তিনদিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘অটো সিরিজ অব এক্সিবিশন্স বাংলাদেশ’

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৫

১ মে ঢাকায় শুরু হচ্ছে তিনদিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘অটো সিরিজ অব এক্সিবিশন্স বাংলাদেশ’

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৫ এপ্রিল ২০২৫ : কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ)-এর আয়োজনে আগামী পহেলা মে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) তে শুরু হতে যাচ্ছে অটোমোটিভ বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী ‘অটো সিরিজ অব এক্সিবিশন্স বাংলাদেশ ২০২৫’।

Manual8 Ad Code

বাংলাদেশের সবচেয়ে বড় ও সুপ্রতিষ্ঠিত এ অটোমোটিভবিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী আগামী ১ মে থেকে ৩ মে পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত চলবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অটো সিরিজ অব এক্সিবিশন্স বাংলাদেশের অধীনে একই সাথে অনুষ্ঠিত হবে ‘১৮তম ঢাকা মোটর শো ২০২৫’, ‘৯ম ঢাকা বাইক শো ২০২৫’, ‘৮ম ঢাকা অটো পার্টস শো ২০২৫’, ‘৭ম ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০২৫’ এবং ‘২য় ইলেকট্রিক ভেইকল (ইভি) বাংলাদেশ এক্সপো ২০২৫’।

Manual5 Ad Code

ঢাকায় অনুষ্ঠেয় ‘অটো সিরিজ অব এক্সিবিশন্স বাংলাদেশ ২০২৫’ এর এবারের আয়োজনে জাপান, ভারত, চীন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়াসহ ১৭টি দেশের বিভিন্ন ব্র্যান্ড, ১৭৫টিরও বেশি কোম্পানি, ৬০০টি বুথ নিয়ে অংশগ্রহণ করবে। প্রদর্শনীতে থাকছে আন্তর্জাতিক বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের গাড়ি, বাইক, বাণিজ্যিক যান এবং বৈদ্যুতিক যান তথা ইলেকট্রিক ভেইকল – ইভি। এছাড়া, প্রদর্শনীতে সংশ্লিষ্ট শিল্প সম্পর্কিত কতিপয় আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে।

Manual1 Ad Code

আয়োজকরা জানান, অটো সিরিজ অব এক্সিবিশন্সের আওতাধীন ঢাকা মোটর শো, ঢাকা বাইক শো এবং তৎসংশ্লিষ্ট প্রদর্শনীসমূহ মোটরপ্রেমী এবং অটো শিল্প ব্যবসার ক্রেতা ও বিক্রেতাদের জন্য একটি ওয়ান স্টপ প্লাটফর্ম। এতে বৈশ্বিক পরিসরে পারস্পরিক জ্ঞান ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের ভাবমূর্তি যেমন বৃদ্ধি পাবে, তেমনি বাংলাদেশের মোটর, বাইক, যানবাহন, মোটর স্পোর্টস এবং ইলেকট্রিক ভেইকল (ইভি) সংশ্লিষ্ট খাতের অগ্রগতিতে প্রদর্শনীসমূহ সহায়ক ভূমিকা পালন করবে।

Manual1 Ad Code

ঢাকা মোটর শো বাংলাদেশের মোটর, বাইক ও আনুষঙ্গিক যন্ত্রাংশের তথা অটোমোটিভ শিল্পের সবচেয়ে বড় ও একমাত্র আন্তর্জাতিক প্রদর্শনী। যা এ শিল্পের জন্য অত্যাধুনিক এবং নতুন প্রযুক্তি প্রদর্শনের একটি ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম যেখানে ক্রেতা, দর্শক ও উদ্যোক্তাগণ ব্র্যান্ড নিউ গাড়ি, যন্ত্রাংশ, আনুষঙ্গিক উপকরণ ও নিত্য নতুন প্রযুক্তির সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। এ প্রদর্শনীতে মিতসুবিশি, হুন্ডা, এমজি, প্রোটন, চাঙ্গান, সুজুকি, গ্যাক মোটরস, ডংফেন প্রভৃতি ব্র্যান্ডের নতুন মডেলের গাড়ি প্রদর্শিত হবে। এছাড়া, টু-হুইলার ব্র্যান্ডগুলোর মধ্যে থাকবে বাজাজ, স্পিডোজ, ডংজিন গ্রুপ, সালিদা ইভি প্রভৃতি।

উল্লেখ্য, আয়োজক প্রতিষ্ঠান সেমস-গ্লোবাল ইউএসএ, নিউইয়র্ক ভিত্তিক একটি পেশাদার বহুজাতিক প্রদর্শনী ও সম্মেলন আয়োজক সংস্থা। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত, সেমস-গ্লোবাল ৩২ বছরেরও বেশি সময় ধরে ৪টি মহাদেশে সফলতার সাথে ব্যবসায়িক পরিমণ্ডলে পেশাদার বি-টু-বি ট্রেড শো আয়োজন করে আসছে। ৪টি মহাদেশে বিশ্বের অত্যন্ত সম্ভাবনাময় এবং উন্নয়নশীল দেশে প্রতি বছর সংগঠনটি সফলভাবে ৪০টি ট্রেড শো আয়োজনের মাধ্যমে নির্মাতা ও সংশ্লিষ্ট শিল্প সেক্টরের অগ্রগতিতে ব্যাপক ভূমিকা পালন করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ