লড়াই ছাড়া তোমার আর কোন পথ নাই!

প্রকাশিত: ৯:৪৭ পূর্বাহ্ণ, মে ৪, ২০২৫

লড়াই ছাড়া তোমার আর কোন পথ নাই!

Manual5 Ad Code

লাকী আক্তার |

মেয়েরা হাসো, স্বপ্ন দেখো
স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রাণপণে লড়ে যাও
তোমরা নাচো, আর আত্মবিশ্বাসে দাঁড়াও,
তোমরা বাঁচো, আর ভালোবাসা ছড়াও,

তোমরা পড়ো, সাহসিকতা নিয়ে অগ্রসর হও
নিজের কাজ মনোযোগ দিয়ে করো

Manual1 Ad Code

ফসল ফলাও, কলে-কারখানায় যাও,
কর্মে বলীয়ান হও,
শিক্ষা গ্রহণ করো, এগিয়ে যাও,
উপার্জন করো,
ঘরে, বাইরে, রাজনীতি কিংবা অর্থনীতিতে নেতৃত্ব দাও,
সকল স্তরে সিদ্ধান্ত গ্রহণ করো,
নতুন পথ তৈরি করো,
পুরাতন জিঞ্জির ভেংগে ফেলো।

Manual4 Ad Code

যেকোন পর্যায়ে অত্যাচারের প্রতিবাদ করো, পুরনো প্রথা ভাঙো, চুরমার করে দাও,
সমানাধিকারের জন্য লড়াই করো,
আর মুক্ত স্বাধীনতার গান গাও,

সম্পদ এবং সম্পত্তিতে মালিকানা দাবি করো,
যেখানে বঞ্চিত হও, প্রশ্ন করো,
লড়াই অব্যাহত রাখো।

Manual7 Ad Code

অপমানের বিরুদ্ধে কথা বলো, সামনে এগিয়ে যাও,
পাহাড় কিংবা পর্বত জয় করো,
নিজের শক্তি হয়ে দাঁড়াও,
নির্যাতনের বিরুদ্ধে মুখ খোলো,
সব বাধাকে চ্যালেঞ্জ করো,
লড়াই করো,
নিজেদের সুরক্ষিত রাখো,
স্ব স্ব জায়গায় নিজের হিস্যা আদায়ে লড়াই করো, প্রাণভরে নির্ভয়ে বাঁচো,
নিজেদের গল্প শোনাও,
নতুন গল্প নির্মাণ করো,
পুরুষের লেন্সে নিজেকে দেখোনা,
তোমার লেন্স তুমি বানাও

তুমি নির্মল আনন্দে বাঁচো
তুমি সুখী হও
তুমি নিজেকে ভালোবাসো
সমতার পক্ষে দাঁড়াও
লড়াই ছাড়া তোমার আর কোন পথ নাই…
#
লাকী আক্তার
৪ মে, ২০২৫

Manual1 Ad Code