চকরিয়ার সাবেক ছাত্রনেতা কমরেড শহীদুল ইসলাম আর নেই

প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২৫

চকরিয়ার সাবেক ছাত্রনেতা কমরেড শহীদুল ইসলাম আর নেই

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | কক্সবাজার, ১৭ মে ২০২৫ : বাংলাদেশ ছাত্রমৈত্রীর কক্সবাজার জেলা শাখার সাবেক সহসভাপতি, বাংলাদেশ যুবমৈত্রীর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির চকরিয়া উপজেলা শাখার অন্যতম সদস্য, মেহনতীপ্রাণ ও জননন্দিত নেতা কমরেড শহীদুল ইসলাম আর নেই।

Manual6 Ad Code

তিনি শুক্রবার (১৬ মে ২০২৫) রাত ১১টায় সুরাজপুর-মানিকপুর রোড়ে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর।

Manual2 Ad Code

সড়ক দুর্ঘটনায় তার অকাল মৃত্যুর খবরে রাজনৈতিক অঙ্গন ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটি, কক্সবাজারের জেলা কমিটি, চকরিয়া উপজেলা কমিটি, পেকুয়া উপজেলা কমিটি, বাংলাদেশ ছাত্রমৈত্রী ও বাংলাদেশ যুবমৈত্রীীর চকরিয়া উপজেলা শাখা গভীরভাবে প্রকাশ করেছে। নেতৃবৃন্দ বলেন, “তার মৃত্যুতে আমরা একজন জনদরদী ও নিষ্ঠাবান সহযোদ্ধাকে হারলাম।

Manual2 Ad Code

কমরেড শহীদুল ইসলাম চকরিয়া জিদ্দাবাজার নিবাসী, ‘৭১-এর বীর মুক্তিযোদ্ধা কমরেড আফজল আহমেদের কনিষ্ঠ পুত্র। ১০ ভাই ও ৫ বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র উপসচিব নূরুল হুদা’র চাচা, চকরিয়ার জননন্দিত জনপ্রতিনিধি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নেতা কমরেড খোরশেদ আলমের ভাই।

ওয়ার্কার্স পার্টির শোক

মেহনতীপ্রাণ ও জননন্দিত নেতা কমরেড শহীদুল ইসলামের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নূর আহমেদ বকুল।

Manual6 Ad Code

এছাড়াও শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

 

এ সংক্রান্ত আরও সংবাদ