চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের দেওয়া চলবে না: ছাত্র ইউনিয়ন

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, মে ২১, ২০২৫

চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের দেওয়া চলবে না: ছাত্র ইউনিয়ন

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২১ মে ২০২৫ : চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের দেওয়া চলবে না; সাইফ পাওয়ারটেকসহ দেশীয় লুটেরাদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

Manual7 Ad Code

রাজনৈতিক দল এবং সকল অংশীজনের সাথে আলোচনা ব্যতীত বন্দর ও করিডোর দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্বেচ্ছাচারী ও সাম্রাজ্যবাদী শক্তির সাথে আপোষকামী চরিত্রের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছে নেতৃবৃন্দ।

Manual8 Ad Code

মিয়ানমার সীমান্তে মানবিক করিডর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত ও ঐতিহ্যবাহী চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের অপতৎপরতার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি তামজিদ হায়দার চঞ্চল ও সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার এক যৌথ বিবৃতিতে বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্বগ্রহণের পর থেকে আমরা দেখতে পাচ্ছি সাম্রাজ্যবাদী শক্তির দালালরা বিভিন্ন উপায়ে সরকারের ভেতরে অবস্থান নিয়ে এজেন্ডা বাস্তবায়নে একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মানবিক করিডর চালু করার চেষ্টা এবং চট্টগ্রাম বন্দরের লাভজনক টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত, এ দুটি বিষয় সাম্রাজ্যবাদের ঘৃণ্য ভূরাজনৈতিক কূটকৌশলের অংশ মাত্র।

Manual6 Ad Code

নেতৃবৃন্দ বলেন, ২০২৩ সালের মার্চে চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় ও লাভজনক নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। বন্দরের শ্রমিক ও সাধারণ কর্মচারীরা তখন এ সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্বগ্রহণ করলে বন্দরের শ্রমিক, সাধারণ কর্মচারী ও সমগ্র দেশবাসী আশা করেছিলো, চট্টগ্রাম বন্দরের সবচেয়ে আধুনিক ও লাভজনক টার্মিনালের পরিচালনার দায়িত্ব বিদেশি শক্তির হাতে তুলে দেওয়া হবে না। কিন্তু অন্তর্বর্তী সরকার উল্টো আওয়ামী লীগ আমলের সিদ্ধান্তই বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে, যা দৃশ্যত গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ভূলুণ্ঠিত করেছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, মিয়ানমার সীমান্তে মানবিক করিডর কিংবা বিদেশি কোম্পানির হাতে বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব কোনোটিই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য মঙ্গলজনক নয়। সরকারের ভূল সিদ্ধান্ত দেশকে স্থায়ী ক্ষতির মুখোমুখি করে দিতে পারে। একইসাথে চট্টগ্রাম বন্দরও কোনোভাবেই বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া চলবে না এবং চট্টগ্রাম বন্দরের দীর্ঘদিনের মাফিয়া ও অর্থ পাচারকারী সাইফ পাওয়ারটেক সহ দেশীয় লুটেরাদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে।

দেশের সকল জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলনে সচেতন ভূমিকা পালনের মাধ্যমে সাম্রাজ্যবাদী শক্তির এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টা রুখে দিতে আহ্বান জানাচ্ছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

Manual8 Ad Code