শিক্ষাখাতে বাজেটের ৮ শতাংশ বরাদ্দের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, মে ২৭, ২০২৫

শিক্ষাখাতে বাজেটের ৮ শতাংশ বরাদ্দের দাবিতে বিক্ষোভ

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | গাইবান্ধা, ২৭ মে ২০২৫ : আসন্ন জাতীয় বাজেটে শিক্ষাখাতে জাতীয় আয়ের ৮ শতাংশ বরাদ্দ দাও, শিক্ষা উপকরণের দাম কমাও, শিক্ষার সংকট নিরসনে শিক্ষা সংস্কার কমিশন গঠন কর।”- এই তিনদফা দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

দেশব্যাপী আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৭ মে ২০২৫) বিকাল ৪টায় গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর আঞ্চলিক শাখা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে।

Manual5 Ad Code

এ দাবিতে আঞ্চলিক কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বন্দর প্রদক্ষিণ করে। পরে বন্ধরের তেঁতুলতলায় এসে সমাবেশ করেন তারা।

Manual5 Ad Code

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ, প্রচার-প্রকাশনা সম্পাদক প্রদীপ কুমার, দপ্তর সম্পাদক আবির খান প্রমুখ।

Manual1 Ad Code

বক্তারা বলেন, এশিয়ার সকল দেশের তুলনায় বাংলাদেশে শিক্ষাখাতে বরাদ্দ সর্বনিম্ন। সেইসাথে রয়েছে চরম বৈষম্য। ৯৫ ভাগ মানুষের সন্তানেরা মানসম্পন্ন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

বক্তারা এসব বৈষম্য দূর করতে আসন্ন বাজেটে শিক্ষাখাতে ৮ শতাংশ বরাদ্দের জোর দাবি জানান।

Manual4 Ad Code