জামায়াত-শিবিরের সংঘবদ্ধ অপপ্রচারের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান ছাত্র ইউনিয়নের

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, মে ২৯, ২০২৫

জামায়াত-শিবিরের সংঘবদ্ধ অপপ্রচারের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান ছাত্র ইউনিয়নের

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২৯ মে ২০২৫ : শহীদ আবরার ফাহাদের নামে বিদ্বেষমূলক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, ‘শাহরিয়ার ইব্রাহিম’ ছাত্র ইউনিয়নের সাথে সংশ্লিষ্ট নন।

Manual4 Ad Code

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নাম ব্যবহার করে অপপ্রচার—মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত; জামায়াত-শিবিরের সংঘবদ্ধ মিডিয়া প্রোপাগান্ডার বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সদস্য তিলোত্তমা ইতি কর্তৃক স্বাক্ষরিত ও প্রেরিত এক বিবৃতিতে এ কথা বলা হয়।

Manual6 Ad Code

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি “Shahriar Ibrahim” নামে একটি ফেসবুক প্রোফাইল থেকে শহীদ আবরার ফাহাদকে নিয়ে বিদ্বেষমূলক ও বিভ্রান্তিকর প্রচার চালানো হচ্ছে, যেখানে প্রোফাইলধারী নিজেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের সভাপতি বলে দাবি করেছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই—উক্ত ব্যক্তি এবং তার কর্মকাণ্ডের সাথে আমাদের কোনো সংযুক্তি নেই। এই দাবি সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা।

Manual6 Ad Code

উক্ত ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদের আহ্বায়ক আসিফ জামান আজ বৃহস্পতিবার (২৯ মে ২০২৫) এক সংবাদ বিবৃতিতে জানান, ‘Shahriar Ibrahim’ প্রোফাইল ধারণ করা ব্যক্তি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কোনো স্তরের সাথেও যুক্ত নয়। তার সভাপতির দাবিটি ভিত্তিহীন এবং আমাদের সংগঠনবিরোধী। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সবসময় গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল ছাত্র রাজনীতির ধারক। তার জন্মলগ্ন থেকেই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে আসছে। ব্যক্তি চিন্তার কারণে কারো উপরে সংগঠিত হওয়া সন্ত্রাস, মব লিঞ্চিং সমর্থন করে না, ভবিষ্যতেও করবো না আমরা। ২০১৯ সালে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ আবরার ফাহাদকে হত্যা করার পর বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করেছিল এবং আজও তার ন্যায়বিচারের দাবিতে অনড় রয়েছে। এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে সারাদেশে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে ছাত্রলীগের সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ছাত্র ইউনিয়ন। যার প্রমাণ তৎকালীন বিভিন্ন পত্র-পত্রিকায় পাওয়া যাবে। তাই এটি নিয়ে জামায়াত-শিবিরের সংঘবদ্ধ মিডিয়া প্রোপাগান্ডা ও ছাত্র ইউনিয়নের রাজনৈতিক সংগ্রামকে দুর্বল করার জন্য যে অপচেষ্টা চলছে এসবের বিরুদ্ধে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান।”

অন্যদিকে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আলবদর নেতা এটিএম আজহারুল ইসলামের খালাস প্রদান রাষ্ট্রীয় বিচার ব্যবস্থার জন্য এক গাঢ় কলঙ্ক। ১৯৭১-এ পৃথিবীর ইতিহাসের নৃশংসতম গণহত্যা ও ধর্ষণ নিপীড়নের শিকার পূর্ব প্রজন্মের শহীদ ও নিপীড়িতদের স্বজন হিসেবে আমরা আমৃত্যু বিচারের দাবি জানিয়ে যাবো। একইসাথে আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজের বিতর্কিত বক্তব্য প্রত্যাখ্যান করে ছাত্র ইউনিয়ন।

Manual7 Ad Code

ছাত্র নেতা আসিফ জামান বলেন, “ক্যাম্পাসেগুলোতে এই রায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে, ইসলামী ছাত্রশিবিরের সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নীরব ভূমিকা, পতিত স্বৈরাচারী হাসিনার ছাত্রলীগ এবং তার পুলিশলীগের কথা মনে করিয়ে দেয়। যার মাধ্যমে বাংলাদেশে শিক্ষা, শিক্ষার্থীদের নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট হচ্ছে। শিক্ষার্থীদের জীবন আবার হুমকির মুখে পড়ছে। এই ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। সেইসাথে আমরা ঘোষণা করছি—ভবিষ্যতে যদি কেউ ছাত্র ইউনিয়নের নাম ব্যবহার করে মিথ্যাচার বা অপপ্রচার চালায়, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”