২৪’র অভ্যুত্থানে সম্পৃক্ত ছিলেন না লক্ষ্মীপুরের জাকির, অথচ পেলেন স্বাস্থ্য কার্ড

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, জুন ৪, ২০২৫

২৪’র অভ্যুত্থানে সম্পৃক্ত ছিলেন না লক্ষ্মীপুরের জাকির, অথচ পেলেন স্বাস্থ্য কার্ড

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক | লক্ষ্মীপুর, ০৪ জুন ২০২৫ : ২৪’র অভ্যুত্থানে সম্পৃক্ত ছিলেন না লক্ষ্মীপুরের জাকির হোসেন। অথচ তিনি জুলাই যোদ্ধা হিসেবে স্বাস্থ্য কার্ড পেয়েছেন বলে অভিযোগ উঠেছে।

Manual5 Ad Code

২৪’র অভ্যুত্থানে জুলাই ও আগস্টের যোদ্ধার তালিকায় রয়েছে তার নাম। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বলি রাজা বাড়ির আবুল কালামের পুত্র।

Manual8 Ad Code

জাকির হোসেন ছাত্র জনতা আন্দোলনের সময় কখনো লক্ষ্মীপুর সহ বাংলাদেশের কোথাও গণ-আন্দোলনে অংশগ্রহণ করার খবর পাওয়া যায় নি। অথচ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত “মার্চ ৪, ২০২৫ ইং, গেজেট নং ১৭৯৫, মেডিকেল কেইস আইডি-২৯২৩৪, জাকির হোসেন, পিতা আবুল কালাম, মাতা-ফরিদা বেগম, পশ্চিম লক্ষ্মীপুর বলি রাজার বাড়ি, সদর, লক্ষ্মীপুর উল্লেখ আছে।

Manual4 Ad Code

যুদ্ধাহত জুলাই যোদ্ধা হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক জুলাই যোদ্ধা স্বাস্থ্য কার্ড তিনি গ্রহণ করেছেন। এবং সরকার কর্তৃক প্রেরিত সকল সুযোগ সুবিধা গ্রহণ করেছেন। হয়তো ভবিষ্যতেও এই সুযোগ সুবিধা পাবেন তিনি।

অনুসন্ধানে জানা যায়, তিনি ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজারে জনতা আনন্দ মিছিল থেকে অতি উৎসাহী লোকজন প্রদীপ সাহার দোকান ভাংচুর করার সময়ে এই জাকির হোসেন পিছলে পড়ে গিয়ে হাত ভেঙ্গে যায়। পরবর্তীতে চিকিৎসা করিয়ে সে বনে যায় ছাত্র জনতার জুলাই যোদ্ধা। এবং প্রতারণার আশ্রয় নিয়ে জাকির হয়ে উঠেন জুলাই যোদ্ধা। পক্ষান্তরে লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নে দুইজন প্রকৃত জুলাই যোদ্ধা হচ্ছেন টুটুল পাটোয়ারী ও মুক্তার পাটোয়ারী। জাকির হোসেন কখন কার সাথে ও কোথায় যুদ্ধে অংশ গ্রহণ করেছেন মর্মে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে সঠিকভাবে কোন সদুত্তর দিতে ব্যর্থ হয়েছেন।

এই বিষয়টি নিয়ে মুঠোফোনে জাকির হোসেনকে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি ১৮ সাল থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আছি।

আমাদের প্রতিনিধি আরও জিজ্ঞেস করেন ৪ই অগাস্ট কোথায় ছিলেন? কিভাবে আহত হয়েছেন? আপনার বিরুদ্ধে অভিযোগ আছে আপনি আন্দোলনে ছিলেন না। ৫ই অগাস্ট দোকান ভাংচুর করতে গিয়ে আহত হয়েছেন। -এইসব প্রশ্নের উত্তরে জাকির জানান, আমি ৪ই অগাস্ট লক্ষীপুরে ছিলাম। দাওয়া পাল্টা দাওয়ায় আমার হাতে ব্যথা পাই। এবং ৫ই অগাস্ট এক্সরে করলে দেখা যায় আমার হাত ভেঙে গেছে এবং আমি প্লাস্টার করাই। আর দোকান ভাংচুরের বিষয়টি জাকির অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে কে বা কারা অপপ্রচার চালাচ্ছে।

জাকির সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেছে, আমরা ৪ই অগাস্ট আন্দোলনে ছিলাম। জাকিরকে তখন আন্দোলনে আমরা দেখিনি। আরেক জন বলেছেন, আমরা শুনেছি জাকির শেখ হাসিনা দেশ ত্যাগের খবর পেয়ে আনন্দ মিছিল করতে গিয়ে একজন আওয়ামী লীগ সমর্থকের দোকানের সাটারে লাথি মরতে গেলে পড়ে হাত ভেঙে আহত হয়েছে। অন্য একজন বলেছেন, জাকির হল ভূয়া জুলাই যুদ্ধা। সে যদি সত্যিকার অর্থে যোদ্ধা হয়ে থাকে তাহলে সে স্বাস্থ্য কার্ড অনুদানের চেক এই সব কেন ফেইসবুকে আপলোড করে নাই, তার আপলোড করতে বাধা কোথায়? সাধারণ জুলাই যুদ্ধারা এই বিষয়টির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

 

Manual1 Ad Code