বাংলাদেশ জনপদের ইতিহাস ও সংস্কৃতি

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, জুন ১১, ২০২৫

বাংলাদেশ জনপদের ইতিহাস ও সংস্কৃতি

Manual1 Ad Code

বই রিভিউ বিষয়ক প্রতিবেদক | ঢাকা, ১১ জুন ২০২৫ : বিখ্যাত ডাচ নৃবিজ্ঞানী ভেলাম ভান সেন্দেল বাংলাদেশ জনপদের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে লিখেছেন ‘A History of Bangladesh’. বাংলাদেশের ইতিহাস বিষয়ে বিশ্বব্যাপী অন্যতম পঠিত গ্রন্থ এটি।

প্রথাগত বর্ণ️নামূলক ইতিহাসের বই এটি একদমই নয়, পাঠক বরং এই বইতে বাংলাদেশকে চিনবেন ভূখণ্ডটির যাবতীয় জটিলতা, বৈচিত্র্য ও গতিশীলতা দিয়ে। বাংলাদেশকে বোঝার জন্য ভেলাম ভান সেন্দেল যেমন সমকালীন তথ্য ও তত্ত্ব ব্যবহার করেছেন, তেমনই ভাষার সাবলীলতা ও উপস্থাপনার গুণে বইটি পড়ার অভিজ্ঞতাও দারুণ আনন্দময়।

বাংলাদেশের গত দুই হাজার বছরের পথপরিক্রমা মিলবে বইটিতে, পাশাপাশি এর ইতিহাসের জটিলতাও সমান গভীরতা নিয়ে এখানে উপস্থিত। বাংলাদেশের ভূগোল ও জলবায়ু এবং ঐতিহাসিক কালপর্ব️ ধরে প্রতিবেশী জনপদগুলোর প্রভাব কীভাবে এই দেশটিকে গড়ে তুলেছে, সেই ধারণা পাঠক এখানে পাবেন।

Manual8 Ad Code

পাশাপাশি ব্রিটিশ ঔপনিবেশিক আমল, পাকিস্তানপর্ব️, মুক্তিযুদ্ধ, গণতন্ত্রের জন্য সংগ্রামসহ উল্লেখযোগ্য ঘটনাগুলোর পেছনের কার্য️কারণের বিশ্লেষণও বইটি থেকে জানা যাবে।

Manual3 Ad Code

একটি দেশের বর্ত️মান অনেকাংশেই তার ইতিহাসের নির্মাণ। আজকের বাংলাদেশের নানান রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সংকটগুলোর ঐতিহাসিক প্রেক্ষাপট বুঝতে সাহায্য করবে এ গ্রন্থটি।

বাংলাদেশটি কেন এমন তা যারা বুঝতে চান এবং পরিস্থিতিগত অজস্র বাধ্যবাধকতা মাঝে আটকে থাকা এই সংকীর্ণ️ ভূখণ্ডের অধিবাসীদের সংগ্রাম, উদ্ভাবনী ক্ষমতা, গতিশীলতা ও ঘুরে দাঁড়ানোর রহস্য উপলব্ধি করতে চান—এমন প্রতিটি পাঠকের জন্য বইটি অবিকল্প।

Manual2 Ad Code

ভেলাম ভান সেন্দেল এশিয়ার নৃতত্ত্ব এবং ইতিহাস বিষয়ে গবেষণা করেন। তিনি নেদারল্যান্ডের ইরাসমুস ইউনিভার্সি️টি অফ রটরডামের তুলনামূলক ইতিহাস বিষয়ে অধ্যাপনা করেছেন এবং পরবর্তীতে আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ে আধুনিক এশিয়ার ইতিহাসের অধ্যাপক পদ থেকে অবসর গ্রহণ করেন।

Manual2 Ad Code

অর্ডার করতে আপনার ঠিকানা ও ফোন নাম্বার লিখে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেইজে অথবা সরাসরি কল করুন +৮৮০১৯১৭৭৩৩৭৪১– এই নম্বরে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ