বাংলা নিউজের নিউজরুম এডিটর তানজিদা পাপড়ি মারা গেছেন

প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৫

বাংলা নিউজের নিউজরুম এডিটর তানজিদা পাপড়ি মারা গেছেন

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৬ জুন ২০২৫ : বাংলা নিউজ টোয়েন্টিফোর ডট কমের নিউজরুম এডিটর (রেফারেন্স) উম্মে ইউনুস মোসাম্মৎ তানজিদা পাপড়ি মারা গেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Manual5 Ad Code

সোমবার (১৬ জুন ২০২৫) সকাল ১০টার দিকে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তানজিদা পাপড়ি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী সৈয়দ মো. সাইফুল ইসলাম।

তিনি জানান, দীর্ঘদিন ধরে কিডনি রোগের জটিলতায় ভুগছিলেন তানজিদা পাপড়ি। তবে ঈদের পর কয়েক দিন আগে স্ট্রোক করেন। তাকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়।

গত ১১ জুন থেকে হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসা চলছিল তার। কিন্তু শেষ রক্ষা হয়নি। তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করবেন।
তানজিদা পাপড়ির গ্রামের বাড়ি বরিশাল সদরের কলেজ রোড এলাকায়।

Manual6 Ad Code

বাংলা নিউজের দীর্ঘ সময়ের কর্মী ছিলেন তিনি।

Manual8 Ad Code

বাংলা নিউজ ভারপ্রাপ্ত সম্পাদকের শোক

তানজিদা পাপড়ির মৃত্যুতে গভীর শোক জানিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলা নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু ও বাংলা নিউজ পরিবার।

কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শোক

তানজিদা পাপড়ির মৃত্যুতে গভীর শোক জানিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

Manual7 Ad Code