জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের নতুন কমিটি গঠন: সভাপতি ইমন ও সম্পাদক তানজিম

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের নতুন কমিটি গঠন: সভাপতি ইমন ও সম্পাদক তানজিম

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৬ জুন ২০২৫ : জাহিদুল ইসলাম ইমনকে সভাপতি ও তানজিম আহমেদকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের ৩ততম কাউন্সিলে এ কমিটি ঘোষণা করা হয়।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫) “মানবো না বাঁধা মানবোনা ক্ষতি, চোখে যুদ্ধের দৃঢ় সম্মতি”- এই স্লোগানকে ধারণ করে এ কাউন্সিল শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে আলিফ মাহমুদের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশন শেষে ১৭ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটি গঠন করা হয়েছে।

Manual1 Ad Code

উক্ত কাউন্সিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ। কাউন্সিল শেষে তিনি নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

কাউন্সিল অধিবেশন শেষে সমাপনি বক্তব্যে জাবি সংসদের নবগঠিত সভাপতি জাহিদুল ইসলাম ইমন বলেন, “বাংলাদেশ ছাত্র ইউনিয়ন একটি প্রগতিশীল, গণতান্ত্রিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা এবং শোষণমুক্ত সমাজ বিনির্মাণের লক্ষ্যে সংগ্রামরত ছাত্র সংগঠন। ‘ঐক্য, শিক্ষা, শান্তি, প্রগতি’ এই মূলমন্ত্রে বিশ্বাসী ছাত্র ইউনিয়ন সব সময়ই বৈষম্য, সাম্প্রদায়িকতা, স্বজনপ্রীতি, দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার। আমরা বিশ্বাস করি, শিক্ষার গুণগত মান, শিক্ষার্থীদের নিরাপত্তা, গণতান্ত্রিক ক্যাম্পাস ও সমতার ভিত্তিতে সবার জন্য শিক্ষা অধিকার ছাড়া একটি উন্নত ও মানবিক সমাজ সম্ভব নয়।

শিক্ষার্থীদের প্রতি আমাদের আহ্বান, চলুন আমরা একসাথে গড়ে তুলি সমতার, মুক্ত চিন্তার এবং মানবিক মূল্যবোধে ভরপুর এক নিরাপদ ক্যাম্পাস ও সমাজ। সময়ের প্রশ্ন ও আমাদের দায়িত্ব—শিক্ষা ও অধিকার রক্ষার আন্দোলনে যুক্ত হওয়া। ঐক্যবদ্ধ ছাত্র সমাজই পারে অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং একটি মুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করতে।”

Manual7 Ad Code

কমিটিতে ১৫ জন সদস্যের নাম ঘোষণা করা হয়। দুটি সদস্য পদ ফাঁকা রাখা হয়েছে যা পরবর্তীতে কাজের ভিত্তিতে কো-অপ্ট করা হবে। কমিটির সদস্যদের তালিকা নিম্নরুপঃ

Manual3 Ad Code

সভাপতি জাহিদুল ইসলাম ইমন, সহসভাপতি কাইমুল হক, সহ সভাপতি কাওছার আহমেদ, সহ সভাপতি অর্ণা, সাধারণ সম্পাদক তানজিম আহমেদ, সহকারী সাধারণ সম্পাদক আকাশ আহাম্মেদ, সহকারী সাধারণ সম্পাদক আদিত্য, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান ফয়সাল, কোষাধ্যক্ষ সুলতান মাহমুদ, দপ্তর সম্পাদক সাদিয়া ইমরোজ ইলা, শিক্ষা ও গবেষণা সম্পাদক নিরব পাটোয়ারি, সমাজকল্যাণ সম্পাদক মেধা চৌধুরী; সদস্যবৃন্দ যথাক্রমে আলিফ মাহমুদ, সাইফুল ইসলাম ও আল আরাফ।

 

এ সংক্রান্ত আরও সংবাদ