বিজয় স্মরণীতে ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’-এর দেয়ালের ইতিহাসের স্মারক ভেঙে ফেলায় বাসদের তীব্র নিন্দা

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৫

বিজয় স্মরণীতে ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’-এর দেয়ালের ইতিহাসের স্মারক ভেঙে ফেলায় বাসদের তীব্র নিন্দা

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ৩০ জুন ২০২৫ : রাজধানীর বিজয় স্মরণীতে ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’-এর দেয়ালে ‘৫২-র ভাষা আন্দোলন থেকে শুরু করে ‘৭১-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত বিভিন্ন গণআন্দোলন-সংগ্রামের ইতিহাস-ঐতিহ্যকে ধারণ করে তৈরি করা স্মারক ম্যুরাল ভাঙার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

আজ সোমবার (৩০ জুন ২০২৫) বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।

Manual3 Ad Code

বিবৃতিতে তিনি বলেন, ‘৫২ সালের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে যে বাঙালী জাতি চেতনার উন্মেষ ঘটেছিল, ‘৬২, ‘৬৯ এবং ‘৭১ এ যা পরিণতি লাভ করে এবং মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। যার স্মারক স্মৃতিচিহ্ন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই দেশের বিভিন্ন স্থানে ঐসব গণসংগ্রামের ইতিহাস সম্বলিত ম্যুরাল নির্মাণ করা হয়েছিল। আমরা অবাক বিস্ময়ের সাথে লক্ষ্য করছি ‘২৪ এর গণঅভ্যুত্থানের পর থেকেই একদল দুষ্কৃতিকারী সারাদেশে মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন মুছে ফেলায় উন্মত্ত হয়েছে। কারো কারো বক্তব্যেও ‘৭১-এর মুক্তিযুদ্ধকে ‘২৪ দিয়ে প্রতিস্থাপনের কথা ফুটে উঠছে। যা ইতিহাস বিকৃতির নামান্তর।

বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, ‘২৪ এর গণঅভ্যুত্থানের চেতনা হলো ‘৭১ এর মুক্তিযুদ্ধের চেতনারই ধারবাহিকতা। বিগত ৫৪ বছরে শাসকেরা মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দেশ পরিচালনা করায় দেশে যে দুর্নীতি, দুঃশাসন, লুটপাটতন্ত্র, পরিবারতন্ত্র ও স্বৈরতন্ত্র কায়েম হয়েছিল তারই বিরুদ্ধে ‘২৪ এর গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং দেশে গণতন্ত্রে উত্তরণের সুযোগ সৃষ্টি হয়েছে। ‘২৪ এর জুলাই-আগস্টের অভ্যুত্থান শুধু দেশেই নয় সারা দুনিয়াতেই গণতন্ত্রকামী মানুষের কাছে অনুপ্রেরণার। কিন্তু ‘৭১কে বাদ দিয়ে ‘২৪কে ধরাণ করা যাবে না। ‘২৪ এর স্মারক ভাস্কর্য নির্মাণের জন্য মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণের ম্যুরাল ভেঙে ফেলা হচ্ছে এটা গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী বলে আমরা মনে করি।

Manual2 Ad Code

বিবৃতিতে তিনি বলেন, ‘২৪কে জাগ্রত রাখতে হলে ‘৭১কে জাগ্রত রাখতে হবে। তাই বিজয় স্মরণীর ম্যুরাল সহ সারাদেশে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্যসহ সকল স্মৃতি চিহ্ন যথাযোগ্য মার্যাদায় সংরক্ষণ করতে হবে। তিনি একই সাথে ‘২৪ এর স্মারক ভাস্কর্য নির্মাণের জন্য রাজধানীতে অন্য কোন উপযুক্ত স্থানে ‘২৪ এর স্মারক ভাস্কর্য নির্মাণের দাবি জানান।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ