নতুন বামপন্থী রাজনৈতিক দল এসডিপি কি মজদুরের?

প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৫

নতুন বামপন্থী রাজনৈতিক দল এসডিপি কি মজদুরের?

Manual1 Ad Code

মজদুর বিশ্লেষক | ঢাকা, ০৬ জুলাই ২০২৫ : নতুন রাজনৈতিক দলটি কি মজদুরের?

আমাদের ইনবক্সে এবং মন্তব্যে অনেকে শুভেচ্ছা জানাচ্ছেন। এতে বোঝা যায়, নতুন একটি বামপন্থী দলের প্রতি মানুষের কতটা আগ্রহ রয়েছে। যারা বলে থাকেন বামপন্থীদের প্রতি মানুষের সমর্থন নেই, তারাই আসলে মানুষের সাথে সম্পর্কহীন। নিজেদের বাবলের ভেতরই তাদের দুনিয়া। বাস্তবতা হচ্ছে, বাংলাদেশের বৃহৎ অংশের মানুষ বামপন্থীদের সাথে যুক্ত হতে চায়।

নতুন দলটি মজদুরের নয়। মজদুর তো নয়ই, মজদুরের কোন এ্যাডমিন কোন দলের সাথে যুক্ত নয়। মজদুর কখনোই কোনো রাজনৈতিক দল হবে না। কোন নিদৃষ্ট পার্টির মুখপাত্র না হয়ে আমরা সকল বামপন্থীদের কণ্ঠস্বর হয়ে থাকতে চাই। নতুন প্রজন্মের কাছে বামপন্থী মতাদর্শ পৌঁছে দিতে চাই। আমরা সেই কাজই করছি। এজন্য সকল বামপন্থী রাজনৈতিক দল, প্রকাশক, লেখক, সাংস্কৃতিক কর্মী, অ্যাক্টিভিস্ট এবং বুদ্ধিজীবী মজদুর সকলের অথবা সকলেরই মজদুর।

Manual6 Ad Code

নতুন দলটি কি ‘বাম’?

Manual1 Ad Code

কে ‘সহী’ বাম আর কে ‘সহী’ বাম নয়, এ নিয়ে বামপন্থীদের মধ্যে অনেক তর্ক আছে। আমরা এই তর্কে জড়াতে চাই না। আমরা এর সমাধান করেছি খুব সহজভাবেঃ ‘যারা নিজেদের বামপন্থী দাবি করবে, আমরা তাদের কথাই প্রকাশ করব।’ এতে রিফর্মিস্ট হোক, অথবা বলশেভিক পার্টির আদর্শের হোক, অথবা মাওবাদী হোক আমরা কাউকেই খারিজ করি না। বরং আমরা সকলের সংগ্রামটাই পৌঁছে দিতে চাই মানুষের কাছে।

Manual1 Ad Code

আমরা আশাবাদী, নতুন দলটি নারী, শ্রমিক-কৃষক এবং সকল প্রান্তিক-সংখ্যালঘু জনগোষ্ঠীর সংগ্রামে সামনের সারিতে থাকবে।

আমরা সকলে মিলে সকল মানুষের, সকল প্রাণ-প্রকৃতির সাম্যের দেশ গড়ে তুলব।

#
তথ্য সূত্র :
মজদুর
(সংগৃহীত)

 

Manual8 Ad Code