গোপালগঞ্জে জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ ও হত্যাকান্ডের তীব্র নিন্দা ওয়ার্কার্স পার্টির

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৫

গোপালগঞ্জে জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ ও হত্যাকান্ডের তীব্র নিন্দা ওয়ার্কার্স পার্টির

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৭ জুলাই ২০২৫ : গতকাল ১৬ জুলাই গোপালগঞ্জের উত্তেজিত জনগণকে দমনের নামে সরকারি বিভিন্ন বাহিনী নির্বিচারে গুলিবর্ষণের মধ্যে দিয়ে সাধারণ মানুষকে হতাহত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

Manual7 Ad Code

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, এই ঘটনার দায়ভার সরকারকেই বহন করতে হবে।

Manual4 Ad Code

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় মিডিয়া বিভাগের আহবায়ক কমরেড মোস্তফা আলমগীর রতন স্বাক্ষরিত ও প্রেরিত বিবৃতিতে আরও বলা হয়, গোপালগঞ্জে একটি বিশেষ রাজনৈতিক দল যারা রাষ্ট্রীয় সকল সুযোগ-সুবিধা নিয়ে গোপালগঞ্জে কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে উস্কানিমূলক কর্মকান্ড করেছে তার বিরুদ্ধে গোপালগঞ্জবাসী প্রতিবাদ করেছিল।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সম্পর্কে কটুক্তি করেছে তাতে গোপালগঞ্জবাসীকে বিক্ষুদ্ধ করে তুলেছে। সরকারের প্রশাসনযন্ত্র পূর্ব থেকে অনুমান করলেও যথাযথ আইনশৃঙ্খলা রক্ষার প্রস্তুতি গ্রহণ না করায় এই ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে। বিশেষ একটি রাজনৈতিক দলের কর্মসূচি বাস্তবায়নে তাদেরকে খুশি করতে ব্যস্ত হয়ে পড়ে। প্রশাসন গোপালগঞ্জবাসীর ভাবাবেগ বুঝতে না পারায় এই ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই সকল ঘটনার মধ্যদিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান ভন্ডুল করার পায়তারা করা হচ্ছে।

Manual6 Ad Code

নেতৃবৃন্দ এই ঘটনার বিচার বিভাগীয় সুষ্ঠু তদন্তসহ হত্যাকান্ডের বিচার দাবী করেন এবং হতাহত পরিবারকে ক্ষতিপূরণের প্রদানের দাবি জানান।

Manual5 Ad Code