সিবিসাস’র নতুন কমিটি : সভাপতি আবুল কালাম ও সম্পাদক রহিম শেখ

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৫

সিবিসাস’র নতুন কমিটি : সভাপতি আবুল কালাম ও সম্পাদক রহিম শেখ

Manual8 Ad Code

 

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২১ জুলাই ২০২৫ : ঢাকায় কর্মরত সিলেটের সাংবাদিকদের সংগঠন সিলেট বিভাগ সাংবাদিক সমিতির (সিবিসাস) পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার আবুল কালাম সভাপতি এবং দৈনিক রূপালী বাংলাদেশের বিজনেস এডিটর রহিম শেখ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

Manual2 Ad Code

সোমবার (২১ জুলাই ২০২৫) দুপুরে রাজধানীর পুরানা পল্টনস্থ পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টার ফোরাম মিলনায়তনে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও এই নতুন গঠন করা হয়। নতুন কমিটি গঠনে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিটির দায়িত্ব পালন করেন কামাল চৌধুরী, কাজী তোফায়েল আহমদ ও মোস্তফা সেলিম।

কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি শাফি উদ্দিন আহমদ (চ্যানেল এস), যুগ্ম সম্পাদক স্বপ্না চক্রবর্তী (রূপালী বাংলাদেশ), সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ (রূপালী বাংলাদেশ), অর্থ সম্পাদক বেনু সূত্রধর (আজকালের খবর), দফতর সম্পাদক জামিল আহমেদ (বাহান্ন নিউজ), কল্যাণ সম্পাদক বিল্লাল হোসেন সাগর (আরটিভি), শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক সৈয়দ এলতেফাত (বাসস), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী আচার্য্য (আর্টিক্যাল নাইন্টিন), স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক শফিকুল হাসান সোহেল (ভোরের ডাক), প্রচার প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম আনসারী, (বাণিজ্য প্রতিদিন) নির্বাচিত হন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিতরা হলেন মিজানুর রহমান (মানবজমিন), আলমগীর হোসেন (যুগান্তর), আলী ইব্রাহিম (কালবেলা), সৈয়দা ফারজানা জামান রুম্পা (ফ্রিল্যান্স সাংবাদিক) ও এস এম এ কাশেম হারুন (জনকণ্ঠ)।

উল্লেখ্য, পারস্পরিক সম্পর্ক, পেশাগত উৎকর্ষ ও পেশার মাধ্যমে নিজের এলাকার মানুষের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে ২০২১ সালে সংগঠনটি যাত্রা শুরু করে।

Manual3 Ad Code

কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শুভেচ্ছা

Manual7 Ad Code

সাংবাদিকতার মহান ব্রতকে মাথায় রেখে সাংবাদিকদের মধ্যে পারস্পারিক সম্পর্ক ও পেশাগত উৎকর্ষতা এবং পেশার মাধ্যমে নিজের এলাকার মানুষের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখার নিমিত্তে পরিচালিত ঢাকায় কর্মরত সাংবাদিকদের সংগঠন সিলেট বিভাগ সাংবাদিক সমিতির (সিবিসাস)-এর দ্বি-বার্ষিক সাধারণ সভায় নবগঠিত কমিটির সভাপতি দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার আবুল কালাম এবং সাধারণ সম্পাদক দৈনিক রূপালী বাংলাদেশের বিজনেস এডিটর রহিম শেখ সহ কমিটির দায়িত্বপ্রাপ্ত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা শাখার সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

 

Manual7 Ad Code