শ্রমিক নেতা সঞ্জিত কুমার দেবের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৫

শ্রমিক নেতা সঞ্জিত কুমার দেবের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

Manual4 Ad Code

সৈয়দ আরমান জামী, বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার, ২৩ জুলাই ২০২৫ : মৌলভীবাজারের শ্রমিক নেতা সঞ্জিত কুমার দেবের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ।

তিনি শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি। এছাড়া শমসেরনগর রোড ব্যবসায়ী সমিতির উপদেষ্টা এবং শমসেরনগর রোডের স্টার ফুয়েল ও স্টার ডেকোরেটার্সের মালিক। তিনি ২০২১ সালে মৌলভীবাজারের শ্রমিক নেতা সঞ্জিত কুমার দেব করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

Manual2 Ad Code

২০২১ সালের ২৩ জুলাই (শুক্রবার) রাত আড়াইটার দিকে তিনি মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি তার স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে সন্তান রেখে গেছেন।

Manual8 Ad Code

ওইসময় মৃত্যুর প্রায় ১০-১২ দিন আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। পরে বাসায় তার চিকিৎসা চলছিলো। কিন্তু গত দুইদিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Manual7 Ad Code

মৌলভীবাজারের শ্রমিক নেতা সঞ্জিত কুমার দেবের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

 

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ