মৌলভীবাজারে ৪ দফা দাবীতে এনসিপির পদযাত্রা সমাবেশ আজ

প্রকাশিত: ১:৪৫ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০২৫

মৌলভীবাজারে ৪ দফা দাবীতে এনসিপির পদযাত্রা সমাবেশ আজ

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ২৬ জুলাই ২০২৫ : জুলাই সনদ, সংস্কার, বিচার এবং নির্বাচনের রোডম্যাপ; প্রতিশ্রুত সময়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রকাশ ও জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচন সহ ৪ দফা দাবীতে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে পদযাত্রা সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

Manual6 Ad Code

আজ শনিবার (২৬ জুলাই ২০২৫) সকাল ১১টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এ পদযাত্রা সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবীতে এই প্রথমবারের মতো মৌলভীবাজার জেলা সফরে আসছেন দলটির কেন্দ্রীয় কমিটির আহবায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সরোয়ার নিভা, জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসউদ এবং সিলেট বিভাগের তত্ত্বাবধায়ক প্রীতম দাশ সহ শতাধিক কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

শনিবার সকাল ১১টার দিকে শহরের বেরীরপাড় এলাকা থেকে পদযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বেরীরপাড় পয়েন্টে এসে পথসভার মাধ্যমে পদযাত্রাটি শেষ হবে বলে সংগঠনটির মৌলভীবাজার জেলা সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে।

পরে দুপুর ১টার দিকে জেলার শ্রীমঙ্গল উপজেলা শহরের চৌমুহনা চত্বরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। শ্রীমঙ্গলের মতবিনিময় সভা শেষে জেলার পদযাত্রা কর্মসূচি সম্পন্ন হবে।

Manual1 Ad Code

জাতীয় নাগরিক পার্টি (এনসিসি’র) দৃষ্টিভঙ্গি –

১। বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি হলো মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের সাম্য, ইনসাফ ও মানবিক মর্যাদার আদর্শ এবং চব্বিশের গণঅভ্যুত্থানের বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার আকাঙ্খাকে ধারণ করেই এনসিপির পথচলা। এ ছাড়াও আমরা বাংলার হিন্দু-মুসলমান-দলিতের উপনিবেশবিরোধী সংগ্রামের ধারাবাহিকতাকে রাজনৈতিক ও ঐতিহাসিক ভিত্তি হিসেবে গ্রহণ করি।
২। এনসিপি বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও দুর্নীতিমুক্ত একটি আর্থ-সামাজিক ব্যবস্থা গড়ে তুলবে, যা একটি কল্যাণ রাষ্ট্রের অনুরূপ হবে। শিক্ষা, জনস্বাস্থ্য, কৃষি ও জলবায়ু, নগর ব্যবস্থাপনা, শ্রম অধিকার ও কর্মসংস্থান হবে এনসিপির প্রধান নীতিনির্ধারণী ক্ষেত্র। বঙ্গোপসাগর অঞ্চলে বাংলাদেশকে কেন্দ্র করে একটি নতুন অর্থনৈতিক জোন তৈরির ভিশন আছে এনসিপির।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) দাবী –

১। জুলাই সনদ, সংস্কার, বিচার এবং নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে দিতে হবে।
২। প্রতিশ্রুতি সময়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে।
৩। জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে।
৪। অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্ঠা গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে আছেন এনসিপির সঙ্গে তাদের কোন সম্পর্ক নেই। এনসিপিকে জড়িয়ে যেভাবে অপপ্রচার চালানো হচ্ছে আমরা এটির তীব্র নিন্দা জানাই।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র)তে কেন যোগদান করিবেন?

Manual2 Ad Code

জাতীয় নাগরিক পার্টি ২৪ এর জুলাই আন্দোলনের দল।
২৪ এর জুলাই গণহত্যার বিচার নিশ্চিতকরণের দল।
নতুন আগামীর বাংলাদেশ নিয়ে কাজ করা।
দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত দেশ গঠন করা।
বাক স্বাধীনতা নিশ্চিতকরণের দল।
সকল শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দল।
পরিবার তান্ত্রিক রাজনৈতির সুযোগ নেই।
আপনার যোগ্যতা অনুযায়ী আপনি দলের দায়িত্ব গ্রহণ করবেন।
বৈষম্যহীন এবং সমঅধিকারের দল।
যেখানে ক্ষমতা নয়, জনতার শক্তি দিয়ে দল গঠন করা হবে।
দলের সদস্য ছেলে বা মেয়ে হতে পারবে।
দারিদ্র্য দূরীকরণ এবং সবার জন্য খাদ্য নিশ্চিত করণের দল।
দলের সদস্য হতে হলে কমপক্ষে ১৬ বছর বয়স হতে হবে।
সমাজের দরিদ্র্য ও মেধাবী ছাত্র-ছাত্রীরাদের শিক্ষার দায়িত্ব নিশ্চিতকরণের দল।
জনকল্যাণমূলক কাজ করা।
কর্মসংস্থান তৈরি করে দেশের বেকারত্ব দূরকরণের দল।
ভালো কাজের আদেশ ও অন্যায়ের প্রতিবাদ করা ইত্যাদি।

এ ব্যাপারে এনসিপি মৌলভীবাজার জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী এহসান জাকারিয়া বলেন, ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা উপলক্ষে ইতোমধ্যে আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্নের পথে। শুক্রবার (২৫ জুলাই) রাতে মঞ্চ তৈরি করা হবে।

তিনি জানান, সকাল ১১টার দিকে আমরা মৌলভীবাজারের বেরীরপাড় পয়েন্ট থেকে জুলাই পদযাত্রা শুরু করে আমরা শহরের কুসুমবাগ, সেন্ট্রাল রোড, চৌমুহনা পয়েন্ট, কোর্ট রোড, শাহ মোস্তফা রোড হয়ে পুনরায় বেরীরপাড় পয়েন্টে এসে পথসভায় অংশ নেবো।

পথসভা শেষে আমরা দুপুর ১টার দিকে শ্রীমঙ্গল শহরের চৌমুহনা চত্বরে মতবিনিময় সভা করে মৌলভীবাজার জেলার দেশ গড়তে জুলাই পদযাত্রা সম্পন্ন করবো।