জীবনে প্রতিবন্ধকতা থাকবে, কিন্তু আত্মবিশ্বাসী থাকতে হবে: ড. মোস্তফিজুর রহমান

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৫

জীবনে প্রতিবন্ধকতা থাকবে, কিন্তু আত্মবিশ্বাসী থাকতে হবে: ড. মোস্তফিজুর রহমান

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | নোয়াখালী, ০৬ আগস্ট ২০২৫ : যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের ম্যানেজার ড. মোস্তফিজুর রহমান বলেছেন, “আমরা যদি মেধার সঠিক ব্যবহার ও দক্ষতাকে কাজে লাগাতে পারি তখনই সফল হওয়া সম্ভব। জীবনে প্রতিবন্ধকতা থাকবে, কিন্তু আত্মবিশ্বাসী থাকতে হবে। এক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যদি স্বাস্থ্যকর জীবনযাপন করি তখন আমাদের জীবনীশক্তি বাড়বে। শিক্ষার্থীরা আমাদের আশার বাতিঘর।”

Manual8 Ad Code

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ফ্রম ড্রিম টু রিয়েলিটি, এ রোডম্যাপ টু সাকসেস’ শীর্ষক সেমিনারের কি-নোট স্পিকার হিসেবে তিনি এসব কথা বলেন।

আজ বুধবার (৬ আগস্ট ২০২৫) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

Manual3 Ad Code

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ।

সেমিনারে কি-নোট স্পিকার ছিলেন, যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের ম্যানেজার ড. মোস্তফিজুর রহমান। প্রোগ্রাম মডারেটর ছিলেন, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, সফলতার জন্য জীবনের অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে হবে। হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। জীবনের যে কোনো বাঁকে যে সিদ্ধান্তগুলো আপনি নিবেন তাতে অবিচল থেকে সামনে এগিয়ে যেতে হবে।

Manual8 Ad Code

 

Manual4 Ad Code