ডাকসু নির্বাচন: ইমি ও মেঘমল্লারের নেতৃত্বে লড়বে বাম জোট

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৫

ডাকসু নির্বাচন: ইমি ও মেঘমল্লারের নেতৃত্বে লড়বে বাম জোট

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৮ আগস্ট ২০২৫ : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে বাম ছাত্র সংগঠন গুলোর জোট।

এতে সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছেন শেখ ইতি আফরোজ ইমি। তিনি আগের সংসদে শামসুন্নাহার হলের ভিপি ছিলেন। আর সাধারণ সম্পাদক বা জিএস পদে লড়বেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু।

সোমবার (১৮ আগস্ট ২০২৫) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল।

Manual3 Ad Code

এ নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদের প্রার্থী জুবেল বলেন, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র কাউন্সিল, ছাত্র যুব আন্দোলন, পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক ছাত্র মঞ্চ ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে তাদের এ প্যানেল করা হয়েছে।

বাম ছাত্র সংগঠন গুলোর জোট থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী হয়েছেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক।

অন্য পদগুলোতে জোটের কারা কারা প্রার্থী, সেটি মঙ্গলবার প্রকাশ করা হবে সংবাদ সম্মেলনে জানানো হয়।

ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম নেওয়ার শেষ দিন সোমবার। শেষ সময়ের মধ্যেও প্যানেল চূড়ান্ত করতে পারেনি জাতীয়তাবাদী ছাত্রদল। কেবল ভিপি পদে ফরম নিয়েছেন তিন নেতা।

Manual7 Ad Code

এদিন জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির ডাকসু নির্বাচনে তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে।

Manual4 Ad Code

২৮ সদস্যের সেই প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচন করবেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম। সাধারণ সম্পাদক পদে লড়বেন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ।

তফসিল অনুযায়ী ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর। নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণের সবশেষ তারিখ ১৯ অগাস্ট। পরদিন ২০ আগস্ট মনোনয়নপত্র বাছাই ও ২১ অগাস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

Manual8 Ad Code

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ২৫ অগাস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ অগাস্ট।