ডাকসু নির্বাচনে যৌথ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করলো ৭ বাম ছাত্র সংগঠন

প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৫

ডাকসু নির্বাচনে যৌথ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করলো ৭ বাম ছাত্র সংগঠন

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৯ আগস্ট ২০২৫ : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ৭টি বামপন্থী ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের জোট ‘প্রতিরোধ পর্ষদ’।

Manual8 Ad Code

মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত একটি সংবাদ সম্মেলন থেকে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেন বামপন্থী ছাত্র সংগঠন গুলোর এ জোট।

Manual3 Ad Code

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র কাউন্সিল, ছাত্র যুব আন্দোলন, পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক ছাত্র মঞ্চ ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এই প্যানেল করা হয়েছে।

প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচনে অংশ নিবেন শামসুন নাহার হল ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি ও জিএস পদে ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতি মেঘমল্লার বসু। এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে অংশ নেবেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক মো. জাবির আহমেদ জুবেল।

Manual6 Ad Code

শীর্ষ তিন পদের বাইরে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করবেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাবি শাখার আহ্বায়ক মোজাম্মেল হক; কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাবি শাখার সভাপতি নুজিয়া হাসিন রাশা, মানবাধিকার ও আইন সম্পাদক পদে আকাশ আলীর নাম ঘোষণা করা হয়।

এছাড়া ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে লিটন ত্রিপুরা; পরিবহন সম্পাদক পদে নিনাদ খান; আন্তর্জাতিক সম্পর্ক সম্পাদক পদে নাঈম উদ্দীন; সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ফারিয়া মতিন (ইলা); ক্রীড়া সম্পাদক পদে মালিহা তাবাসসুম; সমাজসেবা সম্পাদক পদে আবু মুজাহিদ আকাশ; স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে শেখ তাসনুভা সৃষ্টি; গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে আলমগীর হোসেন এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ফাতিন ইশরাককে মনোনীত করেছে ‘প্রতিরোধ পর্ষদ’।

Manual8 Ad Code

সদস্য পদে রাজেকুজ্জামান জুয়েল, ওয়াকার রহমান সৌরভ, মো. তফসিরুল্লাহ, মিশকাতুল মাশিয়াত (তানিশা), আতিকা আনজুম অর্থী, পৃথিং মারমা, মোহাম্মদ মুস্তাকিম, ইসরাত জাহান ইমু, আনিয়া ফাহমিন, রাহনুমা আহমেদ নিরেট, সাজিদ উল ইসলাম এবং হেমা চাকমার নাম ঘোষণা করেছে সমন্বিত বাম ছাত্র সংগঠন সমূহের এ জোট।