ডাকসু নির্বাচন: বামপন্থী তিন ছাত্রসংগঠনের যৌথ প্যানেল ঘোষণা

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৫

ডাকসু নির্বাচন: বামপন্থী তিন ছাত্রসংগঠনের যৌথ প্যানেল ঘোষণা

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২০ আগস্ট ২০২৫ : আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে যৌথ প্যানেল ঘোষণা করেছে তিনটি বামপন্থী ছাত্রসংগঠন। ছাত্রসংগঠনগুলো হলো ছাত্র ইউনিয়ন (মাহির–বাহাউদ্দিন), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (বাসদ) ও ছাত্রলীগ–বিসিএল (বাংলাদেশ জাসদ)।

এ প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হয়েছেন মো. নাইম হাসান হৃদয়। তিনি যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী। আর সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এনামুল হাসান অনয়।

Manual1 Ad Code

এছাড়া, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়বেন দর্শন বিভাগের শিক্ষার্থীঅদিতি ইসলাম।

বুধবার (২০ আগস্ট ২০২৫) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ প্যানেল ঘোষণা করেন ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মাহির শাহরিয়ার রেজা।

Manual3 Ad Code

এ প্যানেলে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল (বাংলাদেশ জাসদের ছাত্র সংগঠন) এর সমন্বয় করা হয়েছে।

ডাকসুর ২৮টি পদের মধ্যে আপাতত ১৩টি পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে এ প্যানেল থেকে। এছাড়া দুটি পদে স্বতন্ত্র দুই প্রার্থীকে সমর্থন দেওয়া হয়েছে।

বাকি পদগুলোতে এ প্যানেলের প্রার্থী কারা, তা পরে জানিয়ে দেওয়ার কথা বলা হয় সংবাদ সম্মেলনে।

সম্পাদক পদগুলোতে লড়বেন যারা–

Manual6 Ad Code

মুক্তিযুদ্ধ ও গণআন্দোলন বিষয় সম্পাদক: ফাহমিদা আলম, অঙ্কন ও চিত্রায়ন বিভাগ

কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক: সুর্মী চাকমাকে সমর্থন দিয়ে পদটি খালি রাখা হয়েছে।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: শাকিব মাহমুদ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ

সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: আবদুল্লাহ ইবনে হাসান (জামিল)

Manual8 Ad Code

গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: সানজিদা আহমেদ তন্বিকে সমর্থন জানিয়ে পদটি খালি রাখা হয়েছে।

ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক: মাসফিকুজ্জামান তাইন স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক: মিনহাজুল ইসলাম ফারহান সদস্য: হাসিন, তর্পিতা ইসলাম অব্ধি, জুনাইদ হোসেন, আদনান মুহাম্মদ মাহবুবুর রহমান।

 

এ সংক্রান্ত আরও সংবাদ