নতুন জ্ঞানের সন্ধান পেতে হলে গবেষণার সাহায্য নিতে হবে: চুয়েট ভিসি

প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৫

নতুন জ্ঞানের সন্ধান পেতে হলে গবেষণার সাহায্য নিতে হবে: চুয়েট ভিসি

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি | চট্টগ্রাম, ১১ সেপ্টেম্বর ২০২৫ : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর ভিসি অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেছেন, নতুন জ্ঞানের সন্ধান পেতে হলে গবেষণার সাহায্য নিতে হবে। গবেষণার জন্য অনেক সময় ও পরিশ্রমের প্রয়োজন, কারণ গবেষণা সময়-সাপেক্ষ, শ্রম সাপেক্ষ ও কষ্টকর। গবেষণার সুফল পেতে অক্লান্ত পরিশ্রম করতে হবে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) সকালে চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ‘রিসার্চ সেমিনার, প্রোজেক্ট এওয়ার্ড ও অ্যাপ্রিসিয়েশন প্রোগ্রাম ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কোনো মহৎ আবিষ্কার বিনা পরিশ্রমে হয় না উল্লেখ করে ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, কোনো গবেষণা কর্মের ফলাফল আপাতদৃষ্টিতে আপেক্ষিক মনে হলেও গবেষকের আবিষ্কারের পিছনে বহু বছরের পরিশ্রম, সাধনা ও ত্যাগ রয়েছে। গবেষককে কল্পনা শক্তি ও সৃজনী শক্তির অধিকারী হতে হবে। গবেষণার প্রতিবেদন যথাযথভাবে লেখার জন্য গবেষকের সৃজনশীল ও কল্পনাশক্তি উভয়েরই প্রয়োজন রয়েছে।

Manual6 Ad Code

তিনি আরো বলেন, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক যেকোনো সমস্যার সুষ্ঠু সমাধানের জন্য ধারাবাহিকভাবে এবং উদ্দেশ্যপূর্ণভাবে গবেষণা চালিয়ে যেতে হয়। গবেষণা অভিজ্ঞতাসম্পন্ন, প্রশিক্ষণ প্রাপ্ত এবং সুদক্ষ গবেষক দ্বারা পরিচালিত হলে গবেষণার কাঙ্খিত ফলাফল অর্জন সম্ভব।

Manual5 Ad Code

উল্লেখ্য, অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৪৭টি প্রোজেক্ট প্রোপোজাল এওয়ার্ড, ২৭জন শিক্ষককে গবেষণা সম্মননা এবং ৪টি সেরা গবেষণা প্রকাশনা এওয়ার্ড প্রদান করা হয়।

গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. আসিফুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এ.এইচ. রাশেদুল হোসেন, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান।

Manual8 Ad Code

অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার আরএমআইটি ইউনিভার্সিটি মেলবোর্ন এর স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের সিনিয়র লেকচারার ড. মো. আতাউর রহমান।

 

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ