গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধে সুনামগঞ্জে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৫

গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধে সুনামগঞ্জে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | সুনামগঞ্জ, ১১ সেপ্টেম্বর ২০২৫ : গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয় নিয়ে সুনামগঞ্জে বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সুনামগঞ্জ সার্কিট হাউজ কনফারেন্স রুমে জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

‎সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপ্রতি এ কে এম আব্দুল হাকিম।

‎বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহমেদ, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর।

স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের উপ পরিচালকের প্রতিনিধি মো. আব্দুল হাই।

সার্বিক উপস্থাপনায় ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সুপারিনটেন্ড সাকাওয়াত হোসেন প্রমুখ।

Manual3 Ad Code

এছাড়াও সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ উকিলপাড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, দৈনিক সুনামগঞ্জ খবরের সম্পাদক প্রকাশক পংকজ দে, সুনামগঞ্জ একাংশের প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, মানবকন্ঠের জেলা প্রতিনিধি শাহজাহান চোধুরী, দৈনিক ‎প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক খলিলুর রহমান, এনটিভির জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস উদ্দিন, বাসসের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, বাংলাদেশ প্রেসক্লাব সুনামগঞ্জ জেলা সভাপতি এবং রাজধানী টিভি জেলা প্রতিনিধি মো. মাহফুজুর রহমান সজিব ‘৭১ টিভির জেলা প্রতিনিধি শহীদনুর আহমেদ, সাংবাদিক মিজানুর রহমান মিজান, সুনামগঞ্জ উকিল পাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুম হেলাল, সুনামগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি একে মিলন আহমেদ।

‎বক্তরা বলেন, বর্তমান প্রেক্ষাপটে অপসাংবাদিকতার কারনে মুলধারার সাংবাদিকতা দিন দিন হারিয়ে যাচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় যে কেউ ফেইসবুকের মাধ্যমে সংবাদ প্রকাশ করে যাচ্ছেন, যা মুল ধারার সাংবাদিকতার উপর বিশাল একটি প্রভাব পড়ছে।

‎এছাড়াও যে কেউ ফেইসবুকে একটি ফেইজ খুলে সাংবাদিক অথবা সম্পাদকের পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছে, যা সাংবাদিকতার নীতিমালার বহির্ভূত। এসব কারণে মুল ধারার সাংবাদিকদের মুল্যায়ন বিলুপ্তির পথে।

বক্তারা আরও বলেন, এসব অপ-সাংবাদিকতা থেকে সাংবাদিক সমাজকে পরিত্রাণ পেতে হলে সাংবাদিকদের ঐক্যের প্রয়োজন রয়েছে।

বক্তারা সুনামগঞ্জ জেলার সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকদের সবাইকে গ্রপিং-কোন্দল ভূলে গিয়ে পেশাদারী স্বার্থে একসাথে একই প্লাটফর্মে আসার আহ্বান জানান।

এসময় সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহমেদ তার বক্তব্যে বলেন, সুনামগঞ্জ জেলায় একই থানায় ৫টা ৬টা প্রেসক্লাব থাকায় জেলা প্রশাসনসহ পুলিশ প্রশাসনকে বিভ্রান্তিকর পরিবেশে পরতে হয়।

Manual3 Ad Code

তিনি সুনামগঞ্জ জেলার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

পরিশেষে সাংবাদিকদের উপর জেল জড়িমানা মামলা হামলা কাম্য নয় বলেও জানান বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান।

উক্ত কর্মশালায় সুনামগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রায় ৫০ জন সাংবাদিক এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

Manual4 Ad Code

কর্মশালা শেষে অংশগ্রহণকারী প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের হাতে সার্টিফিকেট তুলে দেন অতিথিবৃন্দ।

সর্ব প্রথম দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি কে এম শহীদুল ইসলামের হাতে সার্টিফিকেট তুলে দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান।পরে একে একে অংশগ্রহণকারী সকলে সার্টিফিকেট গ্রহণ করেন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ