দীর্ঘ প্রবাস জীবনের পর তোফায়েল পাপ্পু দেশে, শ্রীমঙ্গল প্রেসক্লাবে চা-চক্রের অনুষ্ঠান ১৯ সেপ্টেম্বর

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৫

দীর্ঘ প্রবাস জীবনের পর তোফায়েল পাপ্পু দেশে, শ্রীমঙ্গল প্রেসক্লাবে চা-চক্রের অনুষ্ঠান ১৯ সেপ্টেম্বর

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৭ সেপ্টেম্বর ২০২৫ : দীর্ঘ প্রবাস জীবনের পর দেশে ফিরেছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের এক সময়ের সদস্য এবং সাপ্তাহিক ‘চায়ের জনপদ’ পত্রিকার সম্পাদক তোফায়েল আহমেদ পাপ্পু। তিনি দীর্ঘদিন দুবাইয়ে প্রবাস জীবন কাটানোর পর এবার দেশে এসেছেন।

Manual5 Ad Code

নিজ শহরে ফিরে পুরোনো সহকর্মী ও শুভানুধ্যায়ীদের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন এই প্রবাসী সাংবাদিক। এ উপলক্ষে আগামী শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজন করা হয়েছে এক চা-চক্রের।

Manual3 Ad Code

শ্রীমঙ্গল প্রেসক্লাব সূত্রে জানা গেছে, প্রবাসী সাংবাদিক তোফায়েল পাপ্পুকে ঘিরে আয়োজিত এই আড্ডায় প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরা অংশ নেবেন। এ অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় সাংবাদিক মহলে তৈরি হয়েছে আনন্দঘন পরিবেশ।

Manual3 Ad Code

প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল হাই ডন এবং যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন যৌথভাবে জানিয়েছেন, “তোফায়েল পাপ্পু দীর্ঘ সময় প্রবাসে থেকেও শ্রীমঙ্গলের সাংবাদিকতা ও সংস্কৃতির সঙ্গে আবেগের সম্পর্ক বজায় রেখেছেন। তাঁকে ঘিরে আয়োজিত চা-চক্রে প্রেসক্লাবের সকল সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।”

এ সংক্রান্ত আরও সংবাদ