বিএনপির ৩১ দফা বাস্তবায়নে শ্রীমঙ্গলে সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৫

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে শ্রীমঙ্গলে সমন্বয় সভা অনুষ্ঠিত

Manual7 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৭ অক্টোবর ২০২৫ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি তৃণমূলে পৌঁছে দিতে শ্রীমঙ্গলে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) বিকেল তিনটায় উপজেলার কালাপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব। তিনি বলেন, “দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত করতে বিএনপি যে ৩১ দফা ঘোষণা করেছে, তা বাস্তবায়নের মাধ্যমেই জনগণের মুক্তি সম্ভব। এই কর্মসূচি শুধু দলের নয়, এটা গোটা জাতির মুক্তির রূপরেখা।”

সভায় আরও বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য দুরুদ আহমেদ, উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম ছিদ্দিকী, যুগ্ম আহবায়ক তাজ উদ্দিন তাজু, হাফিজুর রহমান চৌধুরী তুহিন, সদস্য মকসুদ আলী, মশিউর রহমান রিপন, বাদশা মিয়া কাজল, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ সালাউদ্দিন এবং কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন।

Manual3 Ad Code

এসময় উপজেলা যুবদলের আহবায়ক মহিউদ্দিন জারু, সদস্য সচিব টিটু আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিমুল আহমেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক জালাল উদ্দিন, পৌর ছাত্রদলের আহবায়ক জাহিদ আহমেদ ও সদস্য সচিব গোলাম সারোয়ার রিমন, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি রাকিব আলী, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, উপজেলা তাতী দলের সভাপতি সবুজ আহমেদ, পৌর তাতী দলের সভাপতি মঙ্গল মিয়া, উপজেলা জাসাস নেতৃবৃন্দসহ উপজেলার নয়টি ইউনিয়ন বিএনপির আহবায়কবৃন্দ এবং কালাপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান সংকট উত্তরণে এবং একটি জনগণের সরকার প্রতিষ্ঠায় বিএনপির ৩১ দফা কর্মসূচিই হচ্ছে সঠিক দিকনির্দেশনা।

তারা বলেন, তৃণমূল পর্যায়ে এই কর্মসূচি ছড়িয়ে দিতে হলে প্রত্যেকটি ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Manual4 Ad Code

সভা শেষে ৩১ দফা কর্মসূচির পুস্তিকা তৃণমূল নেতাদের মাঝে বিতরণ করা হয় এবং দলীয় সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

 

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ