মৌলভীবাজারে হেক্সাস–ব্রিটিশ কাউন্সিলের যৌথ কম্পিউটারভিত্তিক আইইএলটিএস এক্সাম সেন্টার

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৫

মৌলভীবাজারে হেক্সাস–ব্রিটিশ কাউন্সিলের যৌথ কম্পিউটারভিত্তিক আইইএলটিএস এক্সাম সেন্টার

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার, ১৯ অক্টোবর ২০২৫ : প্রথমবারের মতো মৌলভীবাজারে চালু হয়েছে কম্পিউটারভিত্তিক আইইএলটিএস (IELTS) পরীক্ষাকেন্দ্র।

Manual8 Ad Code

রবিবার (১৯ অক্টোবর ২০২৫) দুপুর সাড়ে ১২টায় মৌলভীবাজার শহরের স্থানীয় শাহ মোস্তফা গার্ডেন সিটিতে হেক্সাস এডুকেশন ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই আধুনিক পরীক্ষা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ–এর বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক তাহনি ইয়াসমিন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “বাংলাদেশে মানসম্মত ইংরেজি শিক্ষা ও পরীক্ষার সুযোগ আরও বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে মৌলভীবাজারে এই সেন্টার চালু করা হলো। এর মাধ্যমে সিলেট বিভাগের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আরও সহজ সুযোগ পাবেন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. হুমায়ুন কবির, মো. সুলতান আহমেদ, প্রধান নির্বাহী হেক্সাস এডুকেশন, শাহিবুল আলম রেজা, চেয়ারম্যান হেক্সাস এডুকেশন, এবং আব্দুল কাদির সুমন, ব্যবস্থাপনা পরিচালক হেক্সাস বাংলাদেশ। এছাড়াও উপস্থিত ছিলেন মো. জুবের আহমেদ, পরিচালক, হেক্সাস।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আন্তর্জাতিক মানের পরীক্ষার এই কেন্দ্র চালুর মাধ্যমে মৌলভীবাজার ও আশেপাশের জেলার শিক্ষার্থীরা এখন রাজধানীতে না গিয়েই কম্পিউটারভিত্তিক আইইএলটিএস পরীক্ষায় অংশ নিতে পারবেন। এতে সময়, ব্যয় ও ঝুঁকি—সবই কমবে।

Manual4 Ad Code

অনুষ্ঠানে হেক্সাস ও ব্রিটিশ কাউন্সিলের সিলেট অঞ্চলের কর্মকর্তারা এবং শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ কেন্দ্রটি পরিদর্শন করেন এবং পরীক্ষার ডিজিটাল অবকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন।

Manual3 Ad Code

বক্তারা আরও জানান, এই সেন্টার থেকে শিক্ষার্থীরা শুধু আইইএলটিএস পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগই পাবেন না, বরং প্রস্তুতিমূলক ট্রেনিং, ইংরেজি ভাষা দক্ষতা উন্নয়ন ও বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক পরামর্শও পাবেন।

হেক্সাস কর্তৃপক্ষ আশা করছে, নতুন এই উদ্যোগ মৌলভীবাজারকে দেশের অন্যতম শিক্ষা ও আন্তর্জাতিক পরীক্ষার হাবে পরিণত করবে।