দলিল লেখক সমিতির ভাইস চেয়ারম্যান মছদ্দর, সহ-সাংগঠনিক আউয়াল ও যুগ্ম মহাসচিব অর্জুন

প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৫

দলিল লেখক সমিতির ভাইস চেয়ারম্যান মছদ্দর, সহ-সাংগঠনিক আউয়াল ও যুগ্ম মহাসচিব অর্জুন

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২৬ অক্টোবর ২০২৫ : বাংলাদেশ দলিল লেখক সমিতির নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে সিলেট বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন—ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মছদ্দর আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আউয়াল, যুগ্ম মহাসচিব অর্জুন ঘোষ ও সহ-আইন বিষয় সম্পাদক মো. ফজলু মিয়া।

শনিবার (২৫ অক্টোবর ২০২৫) বাংলাদেশ দলিল লেখক সমিতির উদ্যোগে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় ‘বিভাগীয় প্রতিনিধি সম্মেলন ২০২৫’। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

সমিতির চেয়ারম্যান আলহাজ্ব মো. সামসুল আরেফীনের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম-মহাসচিব কে. এস. হোসেন টমাসের সঞ্চালনায় আয়োজিত এ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সমিতির মহাসচিব আলহাজ্ব এম. এ. রশিদ।

সম্মেলনে বক্তারা দলিল লেখক সমাজের অধিকার, পেশাগত নিরাপত্তা এবং প্রশাসনিক জটিলতা নিরসনে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁরা বলেন, দলিল লেখকরা দেশের ভূমি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, কিন্তু তাদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা এখনও কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম তাঁর বক্তব্যে বলেন, “দলিল লেখকরা ভূমি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা রাখছেন। তাদের স্বার্থরক্ষায় রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক সব পর্যায়ে সমন্বিত উদ্যোগ জরুরি।”

প্রধান বক্তা সাইফুল আলম নীরব বলেন, “বাংলাদেশ দলিল লেখক সমিতি দেশের অর্থনৈতিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করছে। এই সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।”

বিশেষ বক্তা আলহাজ্ব এম. এ. রশিদ সংগঠনের সাংগঠনিক কাঠামোকে আরও দৃঢ় ও কর্মক্ষম করার উপর গুরুত্বারোপ করেন এবং মাঠ পর্যায়ের নেতাদের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় আংশিক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সিলেট বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন—

মোহাম্মদ মছদ্দর আলী, ভাইস চেয়ারম্যান;

Manual1 Ad Code

মো. আব্দুল আউয়াল, সহ-সাংগঠনিক সম্পাদক;

Manual7 Ad Code

অর্জুন ঘোষ, যুগ্ম মহাসচিব;

Manual7 Ad Code

মো. ফজলু মিয়া, সহ-আইন বিষয় সম্পাদক।

সমিতির চেয়ারম্যান আলহাজ্ব সামসুল আরেফীন নবনির্বাচিতদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “এই আংশিক কমিটি ভবিষ্যতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের পথ প্রশস্ত করবে এবং সংগঠনকে আরও সুসংগঠিতভাবে এগিয়ে নেবে।”

Manual4 Ad Code

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রতিনিধি, জেলা ও উপজেলা পর্যায়ের দলিল লেখক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ